শনিবার ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১০
শিরোনামঃ
সাধারণ পোশাকে জুমার নামাজ আদায় করে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর খুনসুটি পাঁচ মামলায় জামিন পেলেন আইভি, এখনই বের হতে পারছেন না সোনারগাঁওয়ে ভুয়া প্রকাশনীর নামে বিপুল পরিমাণ জাল গাইড বই ও মুদ্রণ সরঞ্জাম জব্দ রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ মামলায় গ্রেফতার সিটি কর্মকর্তা।। বাড়ির সীমানা নির্ধারন কেন্দ্র করে রশিদ মেম্বারের বিরুদ্ধে হামলার অভিযোগ। পাটুলি খাদি মেলায় সাত কোটি টাকার ব্যবসা বিক্রেতাকে শংসাপত্র প্রদান রাজধানীতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা। গুণীজনদের দিকনির্দেশনায় সমৃদ্ধ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন-প্রধানমন্ত্রী তারেক রহমান।  সিরাজগঞ্জে যমুনা নদীর পাড়ের বসতবাড়ি,ফসলি জমি,প্রাইমারি, হাইস্কুল,ভাঙ্গন থেকে রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত

আওয়ামী লীগ আবারও বিনাভোটে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন-রফিকুল ইসলাম বাবলু।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১২, ২০২৩, ২:১৬ পূর্বাহ্ণ
  • ২৭৩ ০৯ বার দেখা হয়েছে

আওয়ামী লীগ আবারও বিনাভোটে ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু। তিনি বলেন, সরকার দেশের দেশকে ফোকলা বানিয়ে ফেলেছে। ব্যাংক খালি, দ্রব্যমূল্য লাগামহীন। সরকারি সিন্ডিকেট আজ লুটেপুটে খাচ্ছে।শনিবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত পদযাত্রা কর্মসূচির পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন। পদযাত্রাটি প্রেসক্লাব থেকে শুরু হয়ে দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিল শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। গ্যাস, বিদ্যুৎ, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং সরকারের পদত্যাগসহ ১৪ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। আরও পড়ুন ১১ ফেব্রুয়ারি সব ইউনিয়নে, ১২ তারিখ ঢাকা উত্তরে বিএনপির পদযাত্রাt সমাবেশে বাবলু বলেন, শিক্ষাব্যবস্থা ধ্বংসের মুখে। বিচার বিভাগ দলীয়করণ করা হয়েছে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। এজন্য দলমত নির্বিশেষে সবাইকে একজোট হয়ে সরকারের পতন ঘটাতে হবে। তিনি বলেন, দুদিন আগেও সীমান্তে গুলি করা হলো। নতজানু সরকার প্রতিবাদ করে না। কারণ এ সরকারের সঙ্গে দেশের জনগণ নেই। তারা বহির্বিশ্বের কৃপায় ক্ষমতায় টিকে আছে। কিন্তু তাদের অন্যায়, অবিচার ও জনগণের প্রতি নিষ্ঠুরতার কথা আজ বিশ্ব অবগত। তাই সরকারের পরিধিও ছোট হয়ে আসছে।  গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে ও সংগঠনটির রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দিন পাপ্পুর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell