বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:৪০
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিস ভাঙচুর এবং চুরির ঘটনায় মামলা

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১২, ২০২৩, ২:৩০ পূর্বাহ্ণ
  • ৪৭৬ ০৯ বার দেখা হয়েছে

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল বিবার্তা২৪ডটনেট ও জাগরণ আইপি টিভির অফিস ভাঙচুর এবং চুরির ঘটনায় মামলা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রামপুরা মডেল থানায় মামলাটি করেন জাগরণ আইপি টিভির প্রধান সম্পাদক এফ এম শাহীন। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়। মামলার এজাহারে শাহীন উল্লেখ করেন, ২০২১ সালের মে মাসে বাংলামোটরে ১১৫ কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের একটি ভবনের ১১ তলা ফ্লোরের একাংশ অফিস হিসেবে ভাড়া নিয়ে গণমাধ্যম কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে গত ৮ ফেব্রুয়ারি বিকেলে পরীক্ষামূলকভাবে ‘মাইক’ ছবি দেখার সময় আমাদের অফিসের উত্তরে অবস্থিত পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের তাকাফুল প্রকল্প অফিস থেকে অজ্ঞাতনামা ৬-৭ জন এসে বলেন, ‘এটা ইসলামী ইন্স্যুরেন্স টাওয়ার, এখানে বঙ্গবন্ধুর ছবি, ভাস্কর্য ও চলচ্চিত্র কার্যক্রম করা যাবে না। যদি এগুলো করেন, তবে আপনাদের জানমাল সবই হারাতে হবে’। এটি পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চেয়ারম্যান ফখরুলের হুকুম।এজাহারে আরও বলা হয়, ভবনের বিদ্যুতের লাইন সংযোগ বিচ্ছিন্ন করায় আমরা কাজকর্ম বন্ধ করে বাসায় চলে যাই। পরদিন ৯ ফেব্রুয়ারি সকালে অফিসে ঢুকে দেখি বঙ্গবন্ধুর ছবি ভাঙা অবস্থায়, তর্জনী ভাস্কর্য মেঝেতে পড়ে আছে। এক কোটি ২৫ লাখ টাকা দামের ‘মাইক’ চলচ্চিত্রের সর্বশেষ এডিটেড ফুটেজের পোর্টেবল হার্ডডিস্ক নেই এবং অফিসের অন্যান্য জিনিসপত্র ভাঙা। বিবার্তার সম্পাদকের কক্ষের টেবিলের ড্রয়ারের তালা ভেঙে কর্মকর্তা-কর্মচারীদের বেতন ও অফিস ভাড়ার জন্য উত্তোলন করে রাখা নগদ ৫ লাখ ৩৫ হাজার টাকা এবং টেবিলের ওপর রাখা ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের অ্যাপল ব্র্যান্ডের আইপড চুরি করে নিয়ে যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell