বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০০
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্মারকলিপি

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৭, ২০২৩, ১:৪৮ পূর্বাহ্ণ
  • ২০৫ ০৯ বার দেখা হয়েছে

সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে স্মারকলিপি

দিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। এসময় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের আশ্বস্ত করে বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন দ্রুতই প্রকাশ করা হবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করেন ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এসময় সংগঠনের পক্ষ থেকে চার দফা দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তদন্তকারী সংস্থা এই (সাগর-রুনি) হত্যার উপযুক্ত তথ্য-উপাত্ত সংগ্রহের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হলে তা নিয়ে বিশ্বাস-অবিশ্বাস দেখা দিতে পারে। আমি আশা করছি, অতি দ্রুততম সময়ের মধ্যেই তদন্তকারী সংস্থা প্রতিবেদনটি প্রকাশ করতে পারবে।

 

 

স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন- ডিইউজের সহ-সভাপতি মানিক লাল ঘোষ, যুগ্ম সম্পাদক খায়রুল আলম, কোষাধ্যক্ষ আশরাফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এ জিহাদুর রহমান জিহাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু হামিদ, দপ্তর সম্পাদক আমানউল্লাহ আমান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাকিলা পারভীন, নির্বাহী পরিষদ সদস্য মহিউদ্দিন পলাশ, আনোয়ার হোসেন।

এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সাগর-রুনিসহ সব সাংবাদিক হত্যার বিচার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করে ডিইউজে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell