সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১০:৩০
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

রূপগঞ্জে ব্যবসায়ীকে সন্ত্রাসীরা বেধড়ক পিটিয়ে ২৫ লাখ টাকা ছিনতাই

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ১৭, ২০২৩, ৮:৪১ অপরাহ্ণ
  • ২৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

রূপগঞ্জে ব্যবসায়ীকে সন্ত্রাসীরা বেধড়ক পিটিয়ে ২৫ লাখ টাকা ছিনতাই

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোহাম্মদ আবুল কাশেম নামে এক ব্যবসায়ীকে সন্ত্রাসীরা বেধড়ক পিটিয়ে হত্যা র চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় তার কাছে থাকা ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে তারা।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে রূপগঞ্জ সদর ইউনিয়নের পানিআগ্রা জলসিড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আবুল কাশেমের বাড়ি দক্ষিণ নবগ্রাম এলাকায়। তিনি একজন জমি ব্যবসায়ী।

ব্যবসায়ী আবুল কাশেম জানান, ব্যবসায়ী কাজ শেষে ঢাকা থেকে নিজ বাড়ি দক্ষিণ নবগ্রাম এলাকায় ফেরার পথে মধুখালি এলাকার মিঠু, জাঙ্গির এলাকার রবিন, মধুখালির আনিস, জাঙ্গীর এলাকার মনির হোসেনসহ কয়েকজন তার গতিরোধ করে। এ সময় তাকে হত্যার উদ্দেশে বেধড়ক পেটায়। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তার সঙ্গে থাকা ২৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

অভিযুক্ত মিঠুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আতাউর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell