রবিবার ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৫০
শিরোনামঃ
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি। বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা

ফতুল্লায় স্বর্ণালঙ্কার টাকা-পয়সা লুট করতে দেখে ফেলায় নানিকে শ্বাসরোধ করে হত্যা-নাতি রাকিবকে গ্রেফতার করেছে (পিবিআই)।

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২১, ২০২৩, ১:০০ পূর্বাহ্ণ
  • ৩১৫ ০৯ বার দেখা হয়েছে

ফতুল্লায় স্বর্ণালঙ্কার টাকা-পয়সা লুট করতে দেখে ফেলায় নানিকে শ্বাসরোধ করে হত্যা-নাতি রাকিবকে গ্রেফতার করেছে (পিবিআই)।

নারায়ণগঞ্জের ফতুল্লায় আয়শা বেগম (৬১) নামে এক বৃদ্ধা হত্যাকাণ্ডে জড়িত থাকার অপরাধে তার নাতি মো. রাকিবকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জের পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি রাতে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় এ ঘটনা ঘটে। পরে ১৫ ফেব্রুয়ারি নিহতের মেয়ে নাসরিন আক্তার বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা করেন। পরে ১৬ ফেব্রুয়ারি নিজ বাসা থেকে রাকিবকে গ্রেফতার করা হয়।

পিবিআই জানায়, ওই হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৩ ফেব্রুয়ারি বিকেলে বাদীর মা আয়শা বেগম সিদ্ধিরগঞ্জে তার বাসায় আসেন। বাদীর মা বাসায় আসার পর ওইদিন বিকেল থেকে রাত আনুমানিক সাড়ে ৯টার আগে যেকোনো সময় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিকারীরা বাদীর বাড়িতে ঢুকে তার মাকে শ্বাসরোধ হত্যা করেন। পরে বাদীর ঘরে থাকা নগদ ৫০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালঙ্কারসহ মোট ৬ লাখ ৪৫ হাজার টাকার মালামাল নিয়ে যান।

পিবিআই আরও জানায়, ঘটনার দিন বাসায় কেউ থাকবে না সেটা রাকিব আগে থেকে জানতে পেরে কর্মস্থলে না গিয়ে গোপনে বাসার আশপাশে অবস্থান নেন। পরবর্তীকালে বিকেলে বাসার সবাই অন্যত্র চলে গেলে সন্ধ্যায় বাসার মেইন গেট দিয়ে প্রবেশ করে হাতুড়ি দিয়ে বাদীর রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে আলমারির তালা ভেঙে স্বর্ণালঙ্কারসহ টাকা-পয়সা লুট করেন। তারপর হঠাৎ তার নানি আয়শা বেগম বাসায় চলে আসলে তিনি ভয় পেয়ে যান। তখন নানিকে শ্বাসরোধ করে হত্যা করেন।

তারপর লুট করা সোনা কালিবাজারের স্বর্ণপট্টিতে ভাসমান অজ্ঞাতপরিচয় ব্যক্তির কাছে ৪০ হাজার হাজার টাকায় বিক্রি করে দেন রাকিব। এছাড়া কেউ যেন সন্দেহ না করে সেজন্য দ্রুত বাসার আশপাশে অবস্থান নিয়ে অবস্থা পর্যবেক্ষণ করতে থাকেন।

পিবিআই পুলিশ সুপার বলেন, গ্রেফতার আসামি রাকিব হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে নিজের সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার পরবর্তী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell