মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৩২
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

হাতিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে,মা ও মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন ও টিকটক ভিডিও

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২২, ২০২৩, ৮:২৬ অপরাহ্ণ
  • ১৩৮ ০৯ বার দেখা হয়েছে

 

হাতিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে,মা ও মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন ও টিকটক ভিডিও

নোয়াখালীর হাতিয়ায় মা ও মেয়েকে পিলারের সঙ্গে বেঁধে নির্যাতন ও সেই দৃশ্য টিকটক ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে হাতিয়া থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

এর আগে, গত ৯ ফেব্রুয়ারি দ্বীপ উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রেহানিয়া গ্রামে ওই নির্যাতনের ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন- ওই গ্রামের মো. ইদ্রিসের স্ত্রী ঝুমুর আক্তার (৪০) ও তার মেয়ে কুসুম আক্তার (১৬)।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানায়, গত ৯ ফেব্রুয়ারি বাড়ির জায়গা জমি নিয়ে বিরোধের জেরে একই বাড়ির মো. জহির উদ্দিনের ছেলে মো. জিল্লুর রহমানসহ (২০) অজ্ঞাত আরেও ২/৩ জন মিলে মো. ইদ্রিসের স্ত্রী ঝুমুর আক্তার ও তার মেয়ে কুসুম আক্তারকে রশি দিয়ে পিলারের সঙ্গে বেঁধে মারধর করে।

ওই সময় জিল্লুর মোবাইলে ভিডিও ধারণ করে। এরপর পরে তা নিজের টিকটক আইডিতে তাদের চোর হিসেবে উপস্থাপন করে ছড়িয়ে দেয়।

এ বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কায়সার খসরু জানান, ভুক্তভোগী নারী বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে এ বিষয়ে আমার কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে হাতিয়া থানার ওসিকে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

টিকটক ভিডিও প্রসঙ্গে জানতে চাইলে ওসি জানান, টিকটক ভিডিওটি দেখেছি। তা ভুক্তভোগী পরিবারের কাছে সংরক্ষণে আছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell