বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৬
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

(এএসআই) হুমায়ুন কবিরকে নৃশংসভাবে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ১০ বছর পরে অধরা গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: ফেব্রুয়ারি, ২৪, ২০২৩, ৯:১৯ অপরাহ্ণ
  • ২৩৪ ০৯ বার দেখা হয়েছে

(এএসআই) হুমায়ুন কবিরকে নৃশংসভাবে হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ১০ বছর পরে অধরা গ্রেফতার

২০১৩ সালে রাজধানীর শাহ আলী থানায় কর্মরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হুমায়ুন কবিরকে (৪৪) নৃশংসভাবে হত্যার মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ফজিলাতুন্নেছা ওরফে রিয়া ওরফে সুহাসিনী ওরফে অধরাকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর মেরুল বাড্ডা সুবাস্ত টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে ৫৮ গ্রাম গাঁজা, দুটি মোবাইল ফোন ও পরিচয় পরিবর্তনের উদ্দেশে তৈরি করা একটি জাল এসএসসি সার্টিফিকেট উদ্ধার করা হয়।

র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, ২০১৩ সালে মিরপুরের পূর্ব মনিপুরের একটি ভবন থেকে শাহ আলী থানায় কর্মরত এএসআই হুমায়ুন কবিরের মরদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধ ও বিষক্রিয়া ইনজেকশন দিয়ে হত্যা করা হয়।

গ্রেফতার অধরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছে উল্লেখ করে তিনি বলেন, ২০১৩ সালে এএসআই হুমায়ুন হত্যাকাণ্ডের পর অধরা পালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় গার্মেন্টসকর্মী হিসেবে চাকরি শুরু করেন। ২০১৫ সালে নাম-পরিচয় পরিবর্তন করে জাল এসএসসি সার্টিফিকেট তৈরি করে ঢাকায় একটি মাল্টিমিডিয়া কোম্পানির সেলস ম্যান হিসেবে চাকরি শুরু করেন।

তিনি ২০১৬ সাল থেকে মডেল ও অভিনেত্রী হিসেবে চিত্রজগতের সঙ্গে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ব্যক্তিগত পরিচয়পত্রের নাম ফজিলাতুন্নেছা রিয়া থেকে সুকৌশলে সুহাসিনী অধরা নামে পরিবর্তন করে। পরে ওই নামেই নিজেকে বিখ্যাত মডেল হিসেবে প্রতিষ্ঠিত করে বাড্ডার সুবাস্ত টাওয়ারে বসবাস করে আসছিলেন।

তার নামে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‌্যাব-৩ এর অধিনায়ক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell