সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৪০
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

দেশকে পেছনের নেওয়ার জন্য দুই থেকে তিন মাসের মধ্যে বড় আঘাত আসতে পারে-সংসদ সদস্য শামীম ওসমান।

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৫, ২০২৩, ১:০৩ পূর্বাহ্ণ
  • ২১৩ ০৯ বার দেখা হয়েছে

দেশকে পেছনের নেওয়ার জন্য দুই থেকে তিন মাসের মধ্যে বড় আঘাত আসতে পারে-সংসদ সদস্য শামীম ওসমান।

তিনি বলেন, ‘দেশটাকে একটা আঘাত করা হবে। সেটা পেছনের দিকে নিয়ে যাওয়ার জন্য, সামনে নয়। বাংলাদেশে আগামী ২-৩ মাসের মধ্যে অর্থাৎ সর্বোচ্চ জুন-জুলাই, এর মধ্যে বড় আঘাত আসবে।’

বিএনপি-জামায়াতকে ইঙ্গিত করে আওয়ামী লীগের এ সংসদ সদস্য বলেন, ‘তারা আবার দেশে লাশের রাজত্ব সৃষ্টি করবে। এমনকি তাদের দলের বড় বড় জাতীয় নেতাকে তারাই হত্যা করবে। এগুলো করে তারা ইস্যু সৃষ্টি করার চেষ্টা করবে। কারণ যেভাবেই হোক তারা নির্বাচন বন্ধ করতে চায়। ওরা জানে নির্বাচন হলে পারবে না। কারণ শেখ হাসিনার ওপর আল্লাহর রহমত আছে। এজন্য ২২ বার হত্যার চেষ্টা করেও কিছুই করতে পারেনি।’

শনিবার (৪ মার্চ) বিকেলে মুজিব শতবর্ষ স্মরণে স্মরণিকার মোড়ক উন্মোচন ও অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চাষাঢ়া রাইফেল ক্লাবে নারায়ণগঞ্জ ক্রিয়েটিভ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন এ অনুষ্ঠানের আয়োজন করে।

শামীম ওসমান বলেন, ‘শেখ হাসিনার প্রশ্নে আপস করতে পারি না। নারায়ণগঞ্জকে শান্ত থাকতে দেন। এমন কোনো বক্তব্য দেবেন না, যাতে অশান্তির সৃষ্টি হয়। জনগণ কিন্তু ঘরে বসে থাকবে না। জনগণের কাছে বিচার দিলে বাড়ির ইটও থাকবে না। কে কার উকিল বাপ, আর কে কার উকিল মা দেখার সময় নেই। যারা দেবোত্তর সম্পত্তি দখল করে না, যারা বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে, স্বাধীনতার পক্ষের রাজনীতি করে, তাদের সংখ্যা অনেক।’

তিনি বলেন, ‘আমি নারায়ণগঞ্জে একটি স্লোগান শুনেছি। হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাবার নাম। আমার মনে হয়, আমি জাতির পিতার সৈনিক হতে পারিনি। আমার হাত পা বাধা। না হলে জনগণের কাছে যদি ভালোভাবে বিচার দেই, জনগণ তাদের কাছে কীভাবে পৌঁছাবে তা আমার জানা নেই। আমরা মাফ করে দিয়েছি। আমরাও কিন্তু মানুষ, রোবট না। আমাকে সারাক্ষণ শহীদ মিনারে দাঁড়িয়ে গালি দেয়, আমি এগুলো গায়ে মাখি না।’

নারায়ণগঞ্জ জেলা মহিলা লীগের সভাপতি অধ্যাপক ডা. শিরিন বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা চেয়ারম্যান সামসুল ইসলাম ভূইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু প্রমুখ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell