শনিবার ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৫২
শিরোনামঃ
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকায় নিযুক্ত কূটনীতিকদের সম্মানে প্রধানমন্ত্রীর ইফতার অনুষ্ঠানে’ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-প্রধানমন্ত্রী তারেক রহমান মোগরাপাড়া চৌরাস্তা নিয়ে সোনারগাঁও উপজেলার নির্বাহী কর্মকর্তার ফেসবুকে স্ট্যাটাস। গোবরডাঙ্গায় সাংবাদিক কে হত্যার চেষ্টায় হামলার মূল অভিযুক্ত দুষ্কৃতী আসামি গ্রেফতার না হওয়ার সাংবাদিক মহলে ক্ষোভ। মহাসমারোহে পালিত হল বসন্ত উৎসব ২০২৬ রাধাকৃষ্ণের চরণে আবির ও মাল্যদান। প্রতিবন্ধী ঐক্য মঞ্চের ডাকে, মানবিক ভাতা বৃদ্ধির দাবীতে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। প্রতিমন্ত্রীর আকস্মিক অভিযান সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে কর্মচারীদের অনুপস্থিতিঅনিয়মের প্রমাণে-৩ কর্মকর্তাকে তাৎক্ষণিক বদলি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন-মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর সোনারগাঁওয়ে অবৈধ দোকান ও ফুটপাট দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান নবদ্বীপে গৌড়ীয় মঠে মহা ধুমধামে পালিত শ্রীচৈতন্যের আবির্ভাব মহোৎসব। রাজর্ষি দাস’সোনালী কর,উদ্যোগে ক্রিয়েটিভ বেঙ্গল ফাউন্ডেশনের পরিচালনায় সোনাঝুরির হাট ও নগরমেলায় বসন্ত উৎসব অনুষ্ঠিত।

ঘরের বারান্দা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার,স্বামী পলাতক

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ৫, ২০২৩, ১০:১৫ অপরাহ্ণ
  • ৩৫৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ঘরের বারান্দা থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার,স্বামী পলাতক

স্বামীর ঘরের বারান্দায় ঝুলছিল তারিনা বেগম (৪০) নামে এক গৃহবধূর মরদেহ। রোববার (৫ মার্চ) বিকেলে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে তা ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠিয়ে দেওয়া হয়।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাঘা উপজলার সদর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পাকুড়িয়া কারিগরপাড়া গ্রামে। ঘটনার পর থেকে মৃতের স্বামী রাজদুল ইসলাম পলাতক।

স্থানীয়দের বরাত দিয়ে রাজশাহীর বাঘা থানার পুলিশ পরিদর্শক আব্দুল করিম জানান, গৃহবধূর মৃত্যুর ঘটনাটি রহস্যজনক। স্থানীয়রা বলছেন, তারিনা বেগমের স্বামী মাদকাসক্ত। গতকাল (৪ মার্চ) রাতে এলাকার এক দোকানে বাকির চার হাজার টাকার জন্য রাজদুল ইসলামকে চাপ দেওয়া হয়। দোকানদারের সেই টাকা পরিশোধ করার জন্য রাজদুল ওই রাতে স্ত্রীর কাছে টাকা চান। টাকা দিতে না পারায় স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করেন রাজদুল।

সেই নির্যাতনের জেরেই আজ (৫ মার্চ) দিনের কোনো এক সময় ঘরের বারান্দায় আড়ার সঙ্গে রশিতে ঝুলে আত্মহত্যা করেন তারিনা। ওই সময় বাড়িতে আর কেউ ছিল না।

পুলিশ পরিদর্শক আরও বলেন, তবে ঘটনার পর থেকে তার স্বামী পলাতক। এজন্যই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এছাড়া তার স্বামীকেও খোঁজা হচ্ছে। তাকে পেলে ঘটনা সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে এবং এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell