মঙ্গলবার ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৮
শিরোনামঃ
ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ নারায়ণগঞ্জে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন বিক্ষুব্ধ শিক্ষার্থী,এলাকাবাসী। জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মিষ্টি পাঠান, ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জামায়াত জাতীয় সরকারে অংশ নেবে না, বরং রাজপথে ও সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকায় থাকবে-জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অক্সিজেন–দুই নম্বর গেট সড়কে স্বস্তি, নতুন সেতু উদ্বোধন করলেন মেয়র ডা. শাহাদাতমোঃ শহিদুল ইসলাম সুলতানুল আউলিয়া হযরত মাওলানা সৈয়দ শামসুদ্দিন শাহ্ বোগদাদী রঃ এর ৭২তম বাৎসরিক ওরশ মোবারক উদযাপিত

মোটরসাইকেলের তেলের ট্যাংকে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১১, ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ
  • ২১৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

মোটরসাইকেলের তেলের ট্যাংকে ২৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

রংপুরের কাউনিয়ায় মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে ২৩ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ।

এর আগে এদিন দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

 

আটকরা হলেন- গাইবান্ধার সাদুল্লাপুরের ফরিদপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে আব্দুল্লাহ নোমান (২০) ও একই এলাকার আব্দুল সালাম সরকারের ছেলে ইউনুস আলী সরকার স্বপন (২০)।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে উপজেলার বালাপাড়া ইউনিয়নের পাঞ্চরভাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিস্তা সড়ক সেতু এলাকায় চেকপোস্ট বসিয়ে দুই মাদক কারবারিকে মোটরসাইকেলসহ আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতরে বিশেষ কৌশলে রাখা ২৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাহানুর আলম সরকার বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ফেনসিডিলসহ আটক দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell