বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৬
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

হরিণাকুণ্ডুর ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৪, ২০২৩, ১২:০৫ পূর্বাহ্ণ
  • ২৪৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

হরিণাকুণ্ডুর ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড

হরিণাকুণ্ডু(ঝিনাইদহ)থেকে রাব্বুল হুসাইন

ঝিনাইদহের হরিণাকুণ্ডুর ব্যবসায়ী নবী হোসেনকে অপহরণ করে হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন ও ৭ জনকে ৫ বছর করে কারাদন্ড দিয়েছে আদালত। সোমবার (১৩ মার্চ) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মোঃ বাহাউদ্দিন আহমেদ এ দন্ডাদেশ প্রদান করেন। মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবি ইসমাইল হোসেন বাদশা জানান,২০১০ সালের ৭ অক্টোবর হরিণাকুণ্ডু উপজেলার সাত ব্রীজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন বাড়ী থেকে ঝিনাইদহ শহরে আসার পরে নিখোঁজ হয়।পরে তার পরিবারের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় তার ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ৯ অক্টোবর অজ্ঞাতদের আসামী করে একটি অপহরণ মামলা করে।পরবর্তীতে ওই মাসের ৩১ তারিখে যশোর সদর উপজেলার ছাতিয়ান তলা গ্রাম থেকে তার মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ তদন্ত শেষে ২০১১ সালে ২৪ মে ১৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করে। দীর্ঘবিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামী আনিছুর রহমান,রেন্টু হোসেন, চান্দু, আতিয়ার রহমান ও মানিক হোসেনকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা করে জরিমানা করে। একই সাথে নাছরিন খাতুন,আকরাম হোসেন,জামির আলী,অজিফা বেগম, এছেম আলী,ইউনুস মোল্লা ও পারুল বেগমকে ৫ বছরের কারাদন্ড দেওয়া হয়। অন্য ৪ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামীদের মধ্যে আনিছুর রহমান,চান্দু ও আতিয়ার রহমান পলাতক রয়েছেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell