শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৫৪
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

রমজান মাসকে কেন্দ্র করে দেশে যথেষ্ট পরিমাণে পণ্য মজুদ আছে-বাণিজ্যমন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৭, ২০২৩, ৯:৫১ অপরাহ্ণ
  • ২৫১ ০৯ বার দেখা হয়েছে

 

 

রমজান মাসকে কেন্দ্র করে দেশে যথেষ্ট পরিমাণে পণ্য মজুদ আছে-বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, এ বছর রমজান মাসকে কেন্দ্র করে দেশে যথেষ্ট পরিমাণে পণ্য মজুদ আছে। কোনো পণ্যের দাম বাড়ানোর প্রয়োজন নেই।

তার পরেও যদি কোনো অসাধু ব্যবসায়ী রমজানে পণ্যের দাম বেশি নেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

 

শুক্রবার (১৭ মার্চ) বিকেলে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা মাঠে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিজিটাল পল্লী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সেখানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, দেশকে হাতের মুঠোয় করার লক্ষে এই ডিজিটাল পল্লী মেলা অনুষ্ঠিত হয়। এই দেশ এখন স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আমরা দেশকে অনেক সতর্কতার সঙ্গে পার করেছি। আমাদের মিশন, ২০৪১ সালে বাংলাদেশকে পুরোপুরি স্মার্ট বাংলাদেশ করা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশ হবে উন্নত ও শিক্ষিত। এদেশে সবার বাড়ি থাকবে, সবার শিক্ষা থাকবে। তার সেই স্বপ্ন পুরন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ১৪ বছর ধরে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন এবং সামনেও করবেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, ই-ক্যাব সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম, ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা আম্বারীন রেজা, দারাজ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক, জেলা প্রশাসক মো. পারভেজ হাসান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের (এসডিজি বিষয়ক) মুখ্য সমন্বয়ক মো. আখতার হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিবা খান।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell