শনিবার ১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০৮
শিরোনামঃ
ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন।

ফরিদপুরে এবার তরমুজের ভিতর পেল ৪ কেজি গাঁজা

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ১৮, ২০২৩, ৯:৫২ অপরাহ্ণ
  • ২৭৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

ফরিদপুরে এবার তরমুজের ভিতর পেল ৪ কেজি গাঁজা

শনিবার (১৮ মার্চ) সকাল ১১টার দিকে রাজবাড়ী সদরের বসন্তপুর রেলক্রসিং এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট পরিচালনাকালে একটি বাসে তল্লাশির সময় এ ঘটনা ঘটে।

কিন্তু পুলিশের সন্দেহ হলে সেটি খুলে চোখ কপালে। ভেতরে নেই কোনো তরমুজ। তাতে রয়েছে ৪ কেজি গাঁজা।

বাসে তল্লাশিকালে এক যাত্রীর হাতে তরমুজ সদৃশ একটি প্যাকেট দেখলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। যা দেখে যে কেউ ধরে নেবেন মৌসুমী ফল তরমুজ নিয়ে যাচ্ছেন ওই যুবক।

 

তরমুজ সদৃশ্য প্যাকেট বানিয়ে অভিনব কায়দায় গাঁজা পাচার করছিলেন মামুন মিয়া (৩৫) নামে এক মাদক কারবারি। কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জয়পুর গ্রামের কবির মিয়ার ছেলে তিনি।

এসব তথ্য নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, ফরিদপুরের ভাঙা থেকে-রাজবাড়ীগামী সততা পরিবহনের একটি বাস তল্লাসি করা হয়। সেই বাসে এক যাত্রীর হাতে তরমুজ সদৃশ্য একটি প্যাকেট দেখা যায়। জিজ্ঞাসা করা হলে যাত্রী জানান তরমুজ নিয়ে আত্মীয় বাড়ি বেড়াতে যাচ্ছেন তিনি। তবে পুলিশের সন্দেহ হলে তাকে আটক করে প্যাকেটটি খুলে দেখা যায় এতে ৪ কেজি গাঁজা। গাঁজার এ প্যাকেট কুমিল্লা থেকে মানিকগঞ্জের পাটুরিয়ায় নিয়ে যাচ্ছিলেন মামুন। তাকে আটক করা হয়েছে। রাজবাড়ী সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের এ কর্মকর্তা বলেন, তরমুজের মৌসুমকে পুঁজি করে মাদক পাচারের এমন অভিনব কৌশল বেছে নিয়েছে মাদক কারবারিরা। আইনশৃঙ্খলা বাহিনী সে বিষয়ে সতর্ক রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell