শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৬
শিরোনামঃ
বিএনপিকে ভোট দিলে নারীরা ও মায়েরা নিরাপদে জীবনযাপন ও কাজকর্ম করতে পারবেন’কৃষকদের কৃষিঋণ সুবিধাসহ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ভক্তদের কাদিয়ে  চলে গেলেন বাংলাদেশের প্রখ্যাত বাউল শিল্পী সাধক, বাবু শ্রী সুনিল কর্মকার-আহম্মদে মোহাম্মদীয়া দরবার শরীফের শোক শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলছি তোমাদের ভাল মানুষ হতে হবে, সোনার মানুষ হতে হবে-সংসদ সদস্য শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২০, ২০২৩, ১২:৪৫ পূর্বাহ্ণ
  • ৩৩০ ০৯ বার দেখা হয়েছে

 

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলছি তোমাদের ভাল মানুষ হতে হবে, সোনার মানুষ হতে হবে-সংসদ সদস্য শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, জীবনটা একটা যুদ্ধ। তোমরা যদি মনে কর কোনো রকম কিছু একটা করে ফেলবা তবে তোমরা ভুল করছো। আমি বলছি না তোমাদের প্রথম হতে হবে। আমি বলছি তোমাদের ভাল মানুষ হতে হবে, সোনার মানুষ হতে হবে। সোনার বাংলাদেশ গড়তে হলে সোনার মানুষ চাই।

রোববার (১৯ মার্চ) বিকেলে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আমার বাবা একজন রাজনীতিক ছিলেন। আমার মা অনেক জ্ঞানী ছিলেন। অনেক টাকা দেখেছি আমরা। আবার অভাবও দেখেছি। টাকার পাহাড়ে শুয়েছিলাম আমরা। টাকার পাহাড়েই আমাদের জন্ম হয়েছিল। আবার পঁচাত্তর থেকে ঊনআশি পর্যন্ত এক বেলা খেয়েছি তো অন্য বেলা খাবার জোটেনি। জীবনে অনেক কঠিন দিন এসেছে কিন্তু কখনো মাথা নত করিনি, মানুষের কাছে হাত পাতিনি। বড় ভাই সেলিম ওসমান তখন ইন্টারমেডিয়েটে পড়েন। তিনি ঢাকা-ময়মনসিংহ রুটে বাস চালাতেন। ময়মনসিংহ থেকে মুরগি এনে বাইতুল মোকাররমের সামনে বিক্রি করে আমাদের সংসার চালাতেন।

তিনি আরও বলেন, ১৪ আগস্ট রাতে আমার বড় ভাই প্রয়াত নাসিম ওসমানের বিয়ে হয়েছিল। এর পরদিন রাতেই বঙ্গবন্ধুকে হত্যা করা হল। আমার মা তার সমস্ত গহনা তুলে দিয়েছিল বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। আমার বাবা পাগলের মত ছোটাছুটি করছিলেন কিছু করার জন্য। নারায়ণগঞ্জ থেকে কিছু অস্ত্র যোগাড় করেছিলেন। আমি নিজেকে ভগ্যবান মনে করি, কারণ আমি এমন বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণ করেছি। যখন কথা বলি সত্য বলার চেষ্টা করি। মিথ্যা বলি না।

নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে এসময় জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত ফেরদৌস, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল ও উপজেলা ভাইস চেয়ানম্যান ফাতেমা মনির প্রমুখ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell