বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:২৯
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

সরকারি তোলারাম কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনগণকে সঙ্গে নিয়ে সব অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা খেলবো, খেলা হবে-শামীম ওসমান

nagarsangbad24
  • প্রকাশিত: মার্চ, ২১, ২০২৩, ১:১৭ পূর্বাহ্ণ
  • ২৬৪ ০৯ বার দেখা হয়েছে

সরকারি তোলারাম কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনগণকে সঙ্গে নিয়ে সব অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা খেলবো, খেলা হবে-শামীম ওসমান

ষড়যন্ত্রকারীদের উদ্দেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, আমাদের থ্রেট দিচ্ছেন ১২টা বাজাবেন, ২৪টা বাজাবেন। বলছেন আওয়ামী লীগকে টেনে নামাবেন। আপনারা যদি আমাদের সঙ্গে খেলতে চান আমাদের আপত্তি নেই। আপনাদের উদ্দেশে বলতে চাই, সিদ্ধান্ত নিয়েছি খেলবো।

শামীম ওসমান বলেন, ‘কখন খেলবেন বলবেন। নারায়ণগঞ্জের জনগণকে সঙ্গে নিয়ে সব অশুভ শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আমরা খেলবো, খেলা হবে। যুবসমাজ-ছাত্রসমাজ প্রস্তুত আছে।’

শিক্ষার্থীদের উদ্দেশে শামীম ওসমান বলেন, ‘নারায়ণগঞ্জকে সুন্দর ফুটফুটে বউয়ের মতো সাজাতে চাই। এজন্য আমার তোমাদের সাহায্য দরকার। আমি একা পারবো না। আমার বয়স হয়ে গেছে। যেখানে অনিয়ম, যেখানে অত্যাচার সেখানে কথা বলতে হবে।’

তিনি আরও বলেন, ‘লেখাপড়া করো। আমি বলবো না পরীক্ষায় প্রথম হওয়ার জন্য। সবাই প্রথম হতে পারে না। কিন্তু অনুরোধ করবো ভালো মানুষ হও। ভালো মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত নিজের মা-বাবার প্রতি সম্মান করা।’

সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিমল চন্দ্র দাসের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি, সরকারি তোলারাম কলেজের উপাধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ নিজাম ও সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল।

 

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell