বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৭
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

সাকিব আমাদের লজ্জা দিতে আসছে,অর টাকার মধ্যে থু মারি, থু

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৬, ২০২৩, ১০:৩২ অপরাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

 

 

সাকিব আমাদের লজ্জা দিতে আসছে,অর টাকার মধ্যে থু মারি, থু

সন্ধ্যায় সাকিব নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘এই অগ্নিকাণ্ডে সবাই তাদের ব্যবসা ও আয়ের মাধ্যম হারিয়েছে। রমজান মাসে এটি এখন খুব কঠিন সময় হয়ে দাঁড়িয়েছে। আমার ফাউন্ডেশনের মাধ্যমে আগামীকালের ক্ষতিগ্রস্তদের ইফতারের জন্য ২০,০০০ টাকা অনুদান প্রদান করব। এই ইফতারের আয়োজনটি সমন্বয় করবে মাস্তুল ফাউন্ডেশন।’

রাজধানীর বঙ্গবাজারের জনপ্রিয় খুচরা ও পাইকারি কাপড়ের সাতটি মার্কেটে আগুনের ঘটনায় অন্তত এক হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে। দোকান পুড়েছে অন্তত পাঁচ হাজার। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াচ্ছেন সাকিব আল হাসান।

সাকিবের এই ঘোষণায় ক্ষিপ্ত হয়েছেন ক্ষতিগ্রস্তরা। বলছেন, আজকে তো আমরা রাস্তার ফকির হয়ে গেছি। গত পরশু দিন ২০ হাজার টাকা আমাদের কাছে হাতের ময়লা ছিল। সাকিবের টাকার মধ্যে থু মারি, থু।

ব্যবসায়ীরা বলেন, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ইফতারির জন্য ২০ হাজার টাকা দেবে, ৫ পয়সা কইরাও তো কেউ পাইব না। আপনাদের মাধ্যমে বলতে চাই, অর যদি লাগে আমরা ২০ হাজার টাকা আরো দিমু, অয় ৪০ হাজার টাকা দিয়া ইফতার করুক।

তারা বলেন, এটা তো আমাদেরকে ক্রিটিসাইজ করা হইছে। এত বড় মার্কেটে যেখানে ছয় হাজার দোকান সেখানে দুইজন করি লোক ধরলেও ১২ হাজার লোক। এমন দোকান আছে পাঁচ-সাতজন। সাকিব আমাদের লজ্জা দিতে আসছে। অর টাকার মধ্যে থু মারি, থু। অয় আমাদের ভ্যাট-ট্যাক্সের টাকায় চলে, বেতন নেয়। ওর বাবার কাছ থেকে বেতন নেয় না। সে বিমানে চলে, বাড়ি-গাড়ি করছে, সে অর বাপের টাকা দিয়ে করে নাই।

নিজেদের বর্তমান অবস্থা জানিয়ে ব্যবসায়ীরা বলেন, আজকে তো আমরা রাস্তার ফকির হয়ে গেছি। গত পরশু দিন ২০ হাজার টাকা আমাদের কাছে হাতের ময়লা ছিল। একসময় আমরা মানুষকে কাপড় দিতাম, কিন্তু এখন মানুষের কাছে চাওয়ার মতো পরিস্থিতি হয়ে গেছে।

তবে সকল দেশবাসীকে এগিয়ে আসার অনুরোধ করেন সাকিব। বলেন, ‘এই মর্মান্তিক ভয়ানক পরিস্থিতিতে আমরা আমাদের ক্ষতিগ্রস্ত সকল ভাই ও বোনদের সাহায্য করার জন্য নিজ উদ্যোগে এগিয়ে আসতে পারি। আসুন এখন একে অপরের পাশে দাঁড়াই। এই রমজান মাসে মহান আল্লাহ তায়ালা তাঁর রহমত ও বরকতে আমাদের এই ক্ষতি পূরণ করার তৌফিক দান করুন।’

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell