বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:০১
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

বন্দরে শিশু সৌরভ হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ-গ্রেফতার ৩

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ৮, ২০২৩, ১:৩৫ পূর্বাহ্ণ
  • ২৮৯ ০৯ বার দেখা হয়েছে

বন্দরে শিশু সৌরভ হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ-গ্রেফতার ৩

নারায়ণগঞ্জের বন্দরে শিশু সৌরভ (০৭) হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় তার সৎ ভাই সানি (১৯), ভাবি আয়শা আক্তার (১৮) ও সৎ ভাইয়ের শাশুড়ী শিল্পী বেগমকে (৩৫) গ্রেফতার করা হয়েছে।

 (০৭ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জেলা পুলিশ।

এর আগে গত মঙ্গলবার (০৪ এপ্রিল) সৌরভ তার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়।

নিখোঁজের ৪৮ ঘণ্টা পর বৃহস্পতিবার (০৬ এপ্রিল) বন্দর থানাধীন কুড়িপাড়া সাকিনস্থ ভাড়াটিয়া বাসার বাথরুমের পাশে কচুর জঙ্গলে তার মরদেহ পাওয়া যায়।

গ্রেফতাররা হলেন- সোনারগাঁয়ের শ্রীপতিরচরের সালাহউদ্দিনের ছেলে সানি (১৯), তার স্ত্রী আয়শা আক্তার (১৮), ও তার শাশুড়ি শিল্পী বেগম (৩৫)।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ঘটনায় তার পরিবারের কেউ থানায় কোনো নিখোঁজ জিডি করেনি। মরদেহ উদ্ধারের পর থেকে বন্দর থানা পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় তথ্য ও গোয়েন্দা সূত্রে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় যে, খুনের ঘটনার সঙ্গে তার সৎ ভাই, তার ভাবী ও ভাইয়ের শাশুড়ী জড়িত আছে।

আরও জানানো হয়, প্রাথমিকভাবে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তীতে উক্ত খুনের ঘটনায় বন্দর থানায় মামলা রুজু হলে তাদের এই মামলায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা হত্যার পরিকল্পনা, হত্যা ও লাশ গুমের কথা স্বীকার করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell