বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:২৩
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

ফতুল্লায় নারী শ্রমিককে ধর্ষণ গার্মেন্টস মালিক আমিনুল হককে গ্রেফতার করে পুলিশ।

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১২, ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ণ
  • ২৯০ ০৯ বার দেখা হয়েছে

ফতুল্লায় নারী শ্রমিককে ধর্ষণ গার্মেন্টস মালিক আমিনুল হককে গ্রেফতার করে পুলিশ।

 

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার ভেতর নিজ অফিস কক্ষে নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক মো. আমিনুল হককে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ এপ্রিল) তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।

সোমাবার (১০ এপ্রিল) রাতে তাকে ফতুল্লার ধর্মগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে ভুক্তভোগী ঐ নারী শ্রমিক (২৩) বাদী হয়ে আমিনুল হককে আসামি করে ফতুল্লা মডেল থানা মামলা দায়ের করেন।

গ্রেপ্তার আমিনুল হক ফতুল্লা মডেল থানার ধর্মগঞ্জ চতলার মাঠস্থ জিহাদ নিট ফ্যাশনের মালিক।

মামলায় উল্লেখ করা হয়, আমিনুল হকের মালিকানাধীন জিহাদ নিট ফ্যাশনে বাদী ও তার স্বামী গত এক বছর ধরে চাকরি করে আসছিলেন। পরবর্তীতে গত ৬/৭ মাস ধরে প্রায় সময় বাদীর স্বামীকে ছুটি দিয়ে দিলেও  বাদীকে রাত্রীকালীন সময়ে কাজে রেখে দিত। রাত্রিকালীন কাজে রাখার পর রাতের নাস্তার সঙ্গে চেতনাশক বিভিন্ন ওষুধ মিশিয়ে বাদীকে খাওয়ানো হয়। এ অবস্থায় বাদীকে একাধিকবার ধর্ষণসহ বিবস্ত্র ছবি এবং ভিডিও গ্রেপ্তারকৃতের মোবাইলে ধারণ করে রাখে। বাদী অচেতন থাকায় বিষয়টি বুঝতে পারেনি। চলতি মাসের ৪ তারিখ রাত  ৮টা থেকে ৫ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বাদী তার নাইট ডিউটি শেষে বাসায় চলে আসার সময় গ্রেপ্তারকৃত আমিনুল হক তার সঙ্গে জরুরি কথা আছে বলে সব শ্রমিককে ছুটি দিয়ে বাদীকে যেতে নিষেধ করে। সব শ্রমিক চলে গেলে গ্রেপ্তারকৃত আমিনুল তার নিজ অফিস কক্ষে ডেকে নিয়ে ধারণ করা ধর্ষণের ভিডিও দেখিয়ে বাদীকে পুনরায় ধর্ষণ করে এবং এ ঘটনা কাউকে বললে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে ছেড় দেওয়ার হুমকি দেয়।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, অভিযুক্তকে সোমাবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell