বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫৫
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৪, ২০২৩, ১০:০৬ অপরাহ্ণ
  • ২৩২ ০৯ বার দেখা হয়েছে

 

 

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার

পাবনার ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে সুবর্ণা খাতুন (২৯) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের নতুন ট্রাফিক মোড় এলাকার একটি বাড়ির দোতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সুবর্ণা খাতুন নাটোরের লালপুর উপজেলার আব্দুল সাত্তারের মেয়ে। তিনি পাবনার টেবুনিয়া কৃষি ফার্মে চাকরি করতেন। তার স্বামী সাব্বির হোসেন ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ড্রাইভার হিসেবে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের ট্রাফিক মোড় এলাকার দিরাজ উদ্দিনের বাড়ির দোতালায় স্বামীর সঙ্গে বাস করতেন সুবর্ণা খাতুন। প্রায় ২০ দিন আগে স্বামী-স্ত্রীর মনোমালিন্যের কারণে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়। এরপর থেকে সুবর্ণা খাতুন ওই বাসায় একাই বসবাস করতেন। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) রাত ১২টার দিকে প্রচণ্ড গরমের কারণে দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক দোতালার ঘরে গিয়ে ডাকাডাকি করেন। একপর্যায়ে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি পুলিশে খবর দেন। পরে ঈশ্বরদী থানার পুলিশ সদস্যরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানায় গৃহবধূর মরদেহ পড়ে থাকতে দেখেন।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, রাতে (১৩ এপ্রিল) খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল যায়। সেখানে ঘরের দরজা ভেঙে গৃহবধূকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ওসি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, দাম্পত্য ও পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।

ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে ঈশ্বরদী থানায় ইউডি (অপমৃত্যু) মামলা নথিভুক্ত হয়েছে। কেউ অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি অরবিন্দ সরকার।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell