বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৯
শিরোনামঃ
অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা

টুঙ্গিপাড়ায় সাধারণ লোকের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ প্রধানমন্ত্রীর

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৫, ২০২৩, ১০:১৮ অপরাহ্ণ
  • ২৫৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

টুঙ্গিপাড়ায় সাধারণ লোকের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও অগ্রণী ব্যাংকের পরিচালক কে এম এন মঞ্জুরুল হক লাবলু আসন্ন ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী এলাকা টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া এবং তাঁর গ্রামের বাড়ি মুকসুদপুর উপজেলায় ১২ হাজার দরিদ্র লোকের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করেছেন।

শনিবার (১৫ এপ্রিল) দুপুর ১টার দিকে আনুষ্ঠানিকভাবে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দরিদ্র লোকদের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়।

এ উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংক্ষিপ্ত আলোচনা সভায় কে এম এন মঞ্জুরুল হক লাবলু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান কাবিল মিয়া, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, সাধারন সম্পাদক মো. বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফোরকান বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।
এরআগে কে এম এন মঞ্জুরুল হক লাবলু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও ১৯৭৫ সালের ১৫ আগষ্ট তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি কামনায় দোয়া ও বিশেষ মোনাজাত করেন।

দুপুরে কোটালীপাড়া ও মুকসুদপুর উপজেলার দরিদ্র ও অসহায় লোকদের হাতে তিনি ঈদ উপহার তুলে দেন। এ সময় স্থানীয় আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell