শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৫৮
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

পথচারী বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কাউন্সিলর রুবেল

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৮, ২০২৩, ১০:৫৮ অপরাহ্ণ
  • ৩৩৮ ০৯ বার দেখা হয়েছে

 

 

পথচারী বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কাউন্সিলর রুবেল

মোঃ মাসুদ রানা,নীলফামারী

নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে রুবেল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার (১৭ এপ্রিল) রাত ৯ টার দিকে জলঢাকা-ডোমার সড়কের সলেমানের চৌপতি ও তিনবট মধ্যবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল ডোমার উপজেলার পৌর শহরের চিকনমাটি এলাকার বাবলু রহমানের ছেলে ও ডোমার পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর। তিনি স্থানীয় ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পত্রিকায় সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন থেকে রুবেলের শ্বাশুড়ি অসুস্থ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সোমবার দুপুরে স্থানীয় দুলাল হোসেনকে নিয়ে অসুস্থ শ্বাশুড়িকে দেখতে যান তিনি।

No description available.

 

শ্বাশুড়িকে দেখে রংপুর থেকে ফেরার পথে জলঢাকায় ইফতার শেষে ডোমারে উদ্দেশ্যে রওনা দেন। জলঢাকা-ডোমার সড়কের তিনবট এলাকায় তিন পথচারীকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে তাৎক্ষণিকভাবে মোটরসাইকেলের ব্রেক চাপলে রংপুর গামী পাথর বাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক রুবেল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। এসময় বাইকে থাকা আরোহী দুলাল আহত হন। স্থানীয়রা আহত আরোহীকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি সুস্থ আছেন। স্থানীয় শামিউল বলেন, আমি গিয়ে দেখি হাত-পা নড়তেছে রুবেলের । কিন্তু তার মাথায় আঘাত পাওয়ার কারণে প্রচুর রক্ত ক্ষরন হয়। এক দুই মিনিটের মধ্যেই মারা যায়। রাস্তার ওই জায়গায় কয়েকটা ছেলে নিজেরাই দুষ্টামি করতেছিল ওই অবস্থায় তাদের বাঁচাতে গিয়ে এই এক্সিডেন্ট টা হইছে। জলঢাকা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফিরোজ কবীর, তিনজন পথযাত্রীকে বাঁচাতে গিয়ে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে কাউন্সিলর রুবেল মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান। অপর আরোহী সুস্থ আছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell