বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১৭
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

রূপগঞ্জে নামাজরত অবস্থায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: এপ্রিল, ১৯, ২০২৩, ১১:৪১ অপরাহ্ণ
  • ২৬৯ ০৯ বার দেখা হয়েছে

 

রূপগঞ্জে নামাজরত অবস্থায় ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু

বুধবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার তারাব পৌর এলাকার মৈকলি কেন্দ্রীয় জামে মসজিদে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে রূপগঞ্জে মসজিদে ইতেকাফ অবস্থায় জালাল উদ্দিন (৭০) নামের এক ঝালমুড়ি বিক্রেতার মৃত্যু হয়েছে।

জালাল উদ্দিনের বাড়ি কিশোরগঞ্জের নান্দাইল থানার বাছোদি গ্রামে। তিনি সপরিবারে রূপগঞ্জের মৈকলি এলাকার সাদেক ভূঁইয়ার বাড়িতে ভাড়ায় থাকতেন। পেশায় তিনি একজন ঝালমুড়ি বিক্রেতা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০ রমজানে অন্যদের সঙ্গে মৈকলি কেন্দ্রীয় জামে মসজিদে ইতেকাফে বসেন জালাল উদ্দিন। বুধবার ফজরের নামাজের পর যথারীতি ঘুমিয়ে পড়েন। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে অসুস্থবোধ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

 

মৈকলি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম আইয়ুবী বলেন, ‘উনি ও উনার মেয়ে কোরআন খতম করেছেন। এজন্য ফজরের নামাজের পর আমার কাছে দোয়া চান। নামাজ শেষে আমি রুমে চলে যাই। সকাল ৯টার দিকে ঘুম থেকে উঠে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মারা যান।’

মসজিদ কমিটির সেক্রেটারি হালিম ভূঁইয়া বলেন, দুপুরে জানাজা শেষে মরদেহ পরিবারের মাধ্যমে কিশোরগঞ্জে তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে তাকে দাফন করার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell