বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৮
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

পটিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১, ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ
  • ২৪০ ০৯ বার দেখা হয়েছে

 

 

পটিয়ায় প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

পটিয়ায় জেরিন আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।

রোববার (৩০ এপ্রিল) রাতে কচুয়াই ইউনিয়ের ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ জেরিন আকতার উপজেলার সালেহ নুর ডিগ্রী কলেজের ডিগ্রী ফাইনাল বর্ষের ছাত্রী। তিনি দেড় বছরের এক ছেলে সন্তানের জননী।
গৃহবধূর মা জেসমিন আক্তার বলেন, এটি আত্মহত্যা নয়, আমার মেয়ে জেরিন আকতারকে তার স্বামীসহ পরিবারের লোকজন মেরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে।

তিনি আরো বলেন, আমার মেয়েকে আগে থেকেই মানসিকভাবে নানা নির্যাতন করতেন তার শ্বশুরবাড়ির লোকজন। আমি আমার মেয়েকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতাম। তার হাসানুজ্জামান অভি নামে দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

গৃহবধূর মামা মোহাম্মদ এমদাদ জানান, ২০২০ সালে করোনার সময় পারিবারিকভাবে তাদের বিয়ে। তখন স্বামীর পরিবার থেকে কোনো দাবি ছিলো না। বিয়ের পর তারা যৌতুকের জন্য চাপ দেয়। স্বামী গত ঈদের এক সপ্তাহ আগে দেশে এলে যৌতুকের জন্য নানাভাবে চাপ দিতে থাকে। এ নিয়ে স্বামী তাকে হত্যা করেছে। পরে গোপনে দাফনের চেষ্টা করে। আমরা খবর পেয়ে সেখানে গেলে বলা হয় ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। পরে তারা পালিয়ে যায়।

এ ঘটনায় গৃহবধূর বাবা আমির আলম হত্যা মামলা করবেন বলে জানান তিনি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার জানান, রাত সাড়ে ৯টায় খবর পেয়ে পুশিশ ঘটনাস্থলে পৌঁছে। স্বামীর ঘরের ফ্লোরে শোয়ানো অবস্থায় সুরতহাল প্রতিবেন তৈরি শেষে মরদেহ থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। ময়না তদন্ত শেষে মৃত্যুর আসল কারন জানা যাবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell