সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৪
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

দেশনেত্রীর সঙ্গে এবং জনগনের সঙ্গে একটা তামাশা করছেন-মির্জা ফখরুল

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৪, ২০২৩, ৯:২১ অপরাহ্ণ
  • ৩১১ ০৯ বার দেখা হয়েছে

 

 

দেশনেত্রীর সঙ্গে এবং জনগনের সঙ্গে একটা তামাশা করছেন -মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে মন্ত্রীদের অপপ্রচার তাকে ফের কারাগারে নেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (২ মে) এক সংবাদ সম্মেলনে ‘খালেদা জিয়ার অসুস্থতা সরকারের মন্ত্রী-নেতাদের নানা রকম বক্তব্যে’র প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ কথা বলেন।

গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হয়। সোমবার দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় গৃহীত সিদ্ধান্ত সংবাদ সম্মেলনে জানান বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল বলেন, বিএনপি চেয়ারপারসন অসুস্থ আজ না, বেশকিছু দিন ধরে অসুস্থ। আপনারা জানেন একবার তাকে চার মাস হাসপাতালে থাকতে হয়েছে এবং তখনো আপনাদের বার বার বলেছি যে, তিনি খুব জটিল কিছু রোগে ভুগছেন। তার মধ্যে লিভার সংক্রান্ত জটিলতা আছে, হৃদরোগ সংক্রান্ত জটিলতা আছে, তার ডায়াবেটিসের জটিলতা আছে, এ বিষয়গুলো সবাই জানেন। এরপরও যদি তারা এসমস্ত কথাবার্তা বলেন, অপপ্রচার চালান। এসব কথা বলার অর্থই হচ্ছে তারা আবারও কোনো গভীর চক্রান্ত করছে, যে চক্রান্তের মধ্যদিয়ে দেশনেত্রীকে তারা আবার কারাগারে নিতে পারে কি না, পরিকল্পনা চক্রান্ত করছে কি না সেটা আমাদের চিন্তা করতে হবে।

তিনি বলেন, আমরা বারবার বলেছি যে, তার চিকিৎসা পাওয়া একটা মৌলিক অধিকার। এজন্য ডাক্তাররা বলেছেন, তার মেডিকেল বোর্ড বলেছে, তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো দরকার। বাংলাদেশে তার সেই উন্নত চিকিৎসা সম্ভব নয়। কিন্তু এখন পর্যন্ত সরকার সে বিষয়ে কোনো কর্ণপাত করেনি। উপরন্তু এ ধরনেরর কথাবার্তা বলে অমানবিক আচরণ করছেন তারা আমাদের দেশনেত্রীর সঙ্গে এবং জনগনের সঙ্গে একটা তামাশা করছেন।

৭৭ বছর বয়সী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভারসহ নানা রোগে ভুগছেন। অসুস্থতার মধ্যে গুলশানে তার বাসভবন ‘ফিরোজা’য় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছিল। গত ২০ এপ্রিল তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শক্রমে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell