বৃহস্পতিবার ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৩
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, কোনো দল বা ব্যক্তি নয়, সবার আগে বাংলাদেশের স্বার্থ দেখতে হবে-পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ রক্ষক ভক্ষকের ভুমিকা -নারীর সাথে অনৈতিক সম্পর্ক বিয়ের প্রলোভনে প্রতারণা ‘এস, আই মিলন ক্লোজড। বিশিষ্ট ব্যবসায়ী হেনোলাক্স গ্রুপের মালিক ডা: মোহাম্মদ নুরুল আমিন ইন্তেকাল করেন-(ইন্নালিল্লাহে অ-ইন্না ইলাইহে রজেউন) সোনারগাঁওয়ে ভূয়া মুক্তিযোদ্ধা সনাক্ত করতে গিয়ে জামুকা’র তালিকা থেকে বাদ পড়লেন ডেপুটি কমান্ডার আলতাফ ‘প্রেসক্লাব কলকাতায় দৈনিক সমাচার পত্র”ঝলক”এর ডিজিটাল যাত্রা শুরু। লক্ষ্য ২০২৬ সামনে রেখে ডিজিটাল ময়দানে সংগঠিত তৃণমূল সমর্থকরা। শরৎ স্মৃতি সদন মঞ্চে”ছন্দে আনন্দে’র সাংস্কৃতিক অনুষ্ঠান। ফরিদপুরে মাদকবিরোধী অভিযান ২২ কেজি গাঁজাসহ এক নারীকে গ্রেফতার করে (র‌্যাব) প্রতিদিন অপরাধীদের গ্রেপ্তারে পুলিশ ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে-(ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শারদীয়া চ্যারিটেবল ট্রাস্ট কর্তৃক আয়োজিত, ১২ তম শারদীয়া ফুলদোল উৎসব ।

২৫ বছর আগে দেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হতো সেটা এখন অনেকটাই কমে গেছে। এটা হয়েছে বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগের সম্মিলিত প্রচেষ্টার কারণে-প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৬, ২০২৩, ১২:৫৩ পূর্বাহ্ণ
  • ২৪৮ ০৯ বার দেখা হয়েছে

 

২৫ বছর আগে দেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হতো সেটা এখন অনেকটাই কমে গেছে। এটা হয়েছে বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগের সম্মিলিত প্রচেষ্টার কারণে-প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

দুষ্ট বিচারক থাকলে আইনি বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আইনজীবীদের উদ্দেশ করে তিনি বলেছেন, বয়কটের মতো সিদ্ধান্তে যাবেন না। এতে জুডিসিয়ারি ক্ষতিগ্রস্ত হয়। আপনারা সহনশীল হবেন, জুডিসিয়ারিকে সহযোগিতা করবেন। কোনো অভিযোগ থাকলে আমাদের বলবেন। জুডিসিয়ারি ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের একটি বড় অঙ্গ ক্ষতিগ্রস্ত হবে।

বুধবার (৩ মে) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বারভবনে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

সভায় সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল।

প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, অনেক সময় বিচারপ্রার্থীদের ন্যায়বিচার পেতে কষ্ট পেতে হয়। আশির দশকের অনেক মামলা নিয়ে এখনো আদালতের বারান্দায় ঘুরতে হচ্ছে। তাদের বিচারকাজটি দ্রুত শেষ করতে পারাটাই সাফল্য।

 

তিনি বলেন, ২০ থেকে ২৫ বছর আগে দেশে যে সন্ত্রাসী কর্মকাণ্ড হতো সেটা এখন অনেকটাই কমে গেছে। এটা হয়েছে বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগের সম্মিলিত প্রচেষ্টার কারণে।

আইনজীবীদের সংসদে যাওয়ার পরামর্শ দিয়ে প্রধান বিচারপতি বলেন, সংসদে আইনজীবীর সংখ্যা বৃদ্ধি পেলে সংসদ আরও সমৃদ্ধ হবে। আমি আপনাদের কাছে দাবি করি, আপনারা প্লিজ পার্লামেন্টে আসুন, জনগণের প্রতিনিধিত্ব করুন। এতে পার্লামেন্ট আরও সমৃদ্ধ হবে। বর্তমান পার্লামেন্টে ১৫০ জন আইনজীবী থাকলে পার্লামেন্ট আরও অলংকৃত হতো।

এসময় উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল গোলাম রব্বানী, হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার জেনারেল মুন্সি মশিয়ার রহমান, আপিল বিভাগের রেজিস্ট্রার জেনারেল সাইফুর রহমান, জেলা ও দায়রা জজ মোহাম্মদ আস শামস জগলুল হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারহানা ফেরদৌস, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল প্রমুখ।

আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে বিচারপ্রার্থীদের জন্য নির্মাণাধীন বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন প্রধান বিচারপতি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell