শনিবার ৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩২
শিরোনামঃ
শহীদ হাদি হত্যাকাণ্ডের তদন্ত জাতিসংঘের অধীনে করার দাবিতে শাহবাগ এলাকায় ফের তীব্র উত্তেজনা নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকার একটি বিউটি পার্লার থেকে নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ-স্বামী আটক চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায়

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১১, ২০২৩, ১২:৫২ পূর্বাহ্ণ
  • ৪৯৮ ০৯ বার দেখা হয়েছে

 

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাত

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন অপসাংবাদিকতা রোধে তিনি প্রশাসনের পাশে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন। সেই সঙ্গে জেলা প্রশাসনের সব ধরণের কাজের সাথে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সহযোগিতা প্রত্যাশা করেন।

বুধবার (১০ মে) দুপুরে জেলা প্রশাসকের আমন্ত্রনে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কার্যকরী পরিষদের সদস্যরা জেলা প্রশাসকের সাথে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাত করতে যান। ওই সময় সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় কালে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ এসব কথা বলেন।

তিনি বলেন, সাংবাদিক সমাজ জাতির বিবেক হিসেবে কাজ করে। তাঁরা প্রশাষনকে সহযোগিতা করলে জেলার আইন-শৃংখলা পরিস্থিতি সহ সকল প্রকার উন্নয়নে সহযোগিতা কামনা করেন।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি আরিফ আলম দীপু বলেন, নারায়ণগঞ্জের পেশাদার সাংবাদিকরা তাদের কাজের প্রয়োজনে জেলা প্রশাসনের সহায়তা কামনা করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রশাসনের সঙ্গে সাংবাদিকের মেলবন্ধনের কোন বিকল্প নেই।

পাঠকের কাছে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌছে দিতে পেশাদার সাংবাদিকরা প্রতিজ্ঞাবদ্ধ। তিনি জেলা প্রশাসকের কাছে সাংবাদিকরা যাতে সংবাদের তথ্য পেতে পারেন তার জন্য সকল প্রকার সহযোগিতা প্রত্যাশা করেন।

সৌজন্য সাক্ষাতে জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ নব নির্বাচিত প্রেস ক্লাব নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন। প্রেস ক্লাবের পক্ষ থেকেও জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটির সভাপতি আরিফ আলম দীপুর নেতৃত্ব সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: লুৎফর রহমান কাকন এবং কার্যকরী সদস্য একেএম মাহফুজুর রহমান, আব্দুস সালাম, আফজাল হোসেন পন্টি ও আবু আল আমিন খান মিঠু।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell