বৃহস্পতিবার ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৩৫
শিরোনামঃ
সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত কোনো ভাইয়ের রাজনীতি করিনি, দলকে ভালোবেসে দলের প্রার্থীর পক্ষে কাজ করছি-মোহাম্মদ ইকবাল হোসেন সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী

রূপগঞ্জে মাদক কারবারিদের মধ্য গোলাগুলি ও সংঘর্ষে ধারালো অস্ত্র উদ্ধার,গ্রেফতার ৫

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ১১, ২০২৩, ৮:৫৭ অপরাহ্ণ
  • ২৮৯ ০৯ বার দেখা হয়েছে

 

রূপগঞ্জে মাদক কারবারিদের মধ্য গোলাগুলি ও সংঘর্ষে ধারালো অস্ত্র উদ্ধার,গ্রেফতার ৫

নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় মাদক কারবারিদের মধ্য গোলাগুলি ও সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (১০ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (১১ মে) গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।

এছাড়া অন্য একটি মামলায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-চনপাড়া পূর্ণবাসন কেন্দ্র এলাকার শাহজাহানের ছেলে বিল্লাল হোসেন, মৃত বিল্লাল হোসেনের ছেলে জাকির হোসেন, রমজানের ছেলে জুয়েল, মৃত আদনান আরিফের ছেলে শিহাব উদ্দিন ও মনির হোসেনের ছেলে রাকিব।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, বুধবার (১০ মে) দুপুরে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাতভর অভিযান পরিচালনা করেন। এ সময় এ উদ্ধার করা হয় ধারালো রামদা, চাপাতি, সামুরাই, হেলমেট, লাঠিসোটা ও জ্যাকেট। এছাড়া ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিদের চনপাড়ায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে পাঠানো হয়।

এছাড়া দেশীয় অস্ত্র বিস্ফোরক দ্রব্য নিজ দখলে ও হেফাজতে রাখার অপরাধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১ এর সিপিসি ৩ এর পূর্বাচল ক্যাম্পের সুবেদার ওয়ালিউর রহমান বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ ও ৪০ থেকে ৪৫ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করেন।

বুধবার (১০ মে) বিকেল তিনটার দিকে মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ রূপগঞ্জের চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় দুই গ্রুপের গোলাগুলি ও সংঘর্ষ হয়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়ে সৈয়দ মিয়া (৫৫) নামে এক দিনমজুর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গুলিবিদ্ধ সৈয়দ মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার দুই নম্বর ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে। এ ঘটনার আগে আরও বেশ কয়েকবার সংঘর্ষে জড়ায় মাদক কারবারিরা।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell