বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩৩
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

কুষ্টিয়ায় সহপাঠীর ছুরিকাঘাতে একাদশ শ্রেণি শিক্ষার্থীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২০, ২০২৩, ৮:৩১ অপরাহ্ণ
  • ১৭০ ০৯ বার দেখা হয়েছে

 

 

কুষ্টিয়ায় সহপাঠীর ছুরিকাঘাতে একাদশ শ্রেণি শিক্ষার্থীর মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালীতে সহপাঠীর ছুরিকাঘাতে তানজিল শেখ (১৮) নামে একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ মে) বিকেল ৩টার দিকে উপজেলার পান্টি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।

নিহত তানজিল শেখ পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের মনিরুল শেখের ছেলে। সে পান্টি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার (২০ মে) বিকেল ৩টার দিকে পান্টি স্কুল মাঠে তানজিল ও পান্টি গ্রামের মিলনের ছেলে ওবায়দুল শেখ ইমনের (১৯) মধ্যে স্বাভাবিক কথাবার্তার এক পর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এসময় ইমন তার পকেটে থাকা ড্যাগার বের করে তানজিলের বুকে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তানজিলকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন হোসাইন জানান, হত্যার মূল কারণ এখনো স্পষ্ট করে জানা যায়নি। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ওবায়দুল শেখ ইমন এবং তার পরিবারের লোকজন পলাতক। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

অভিযুক্ত ইমনকে আটকের জন্য চেষ্টা চলছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell