বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:৪০
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কবরস্থান থেকে অন্তত সাতটি কঙ্কাল চুরি

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২১, ২০২৩, ১২:৫৫ পূর্বাহ্ণ
  • ১৯৭ ০৯ বার দেখা হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় কবরস্থান থেকে অন্তত সাতটি কঙ্কাল চুরি

শনিবার (২০ মে) দুপুরে উপজেলার কামারদহ ইউনিয়নের বকসিচর উত্তরপাড়া গ্রামের কবরস্থানের পাশ দিয়ে যাতায়াতের সময় স্থানীয়রা বিষয়টি টের পান।

স্থানীয় জানান, কবরস্থানের পাশ দিয়ে যাতায়াতের সময় তারা প্রথমে একটি কবরের মাটি সরানো অবস্থায় দেখতে পান। পরে পুরো কবরস্থান ঘুরে আরও ছয়টি কবরের মাটি সরানো দেখতে পান। কঙ্কাল চুরি করে কবরগুলো ফের সামান্য মাটি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। কিন্তু বৃষ্টিতে মাটি সরে যাওয়ায় কবরের ওপর দেওয়া বাঁশ বের হয়ে যায়। পরে দেখা যায় ওইসব কবর থেকেই কঙ্কাল চুরি হয়েছে।

আব্দুল বাকি নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, শুক্রবার রাতে প্রচণ্ড ঝড়-বৃষ্টির পর কবর থেকে কঙ্কালগুলো চুরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রায় দুই-তিন বছর আগে কবর দেওয়া মরদেহের কঙ্কাল চুরি হয়েছে। চুরির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

কামারদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তৌকির হাসান রচি  বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সঙ্গে সঙ্গে বিষয়টি পুলিশকে জানিয়েছি।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইজার উদ্দিন বলেন, কবরস্থান থেকে কঙ্কাল চুরির বিষয়টি ইউপি চেয়ারম্যান জানিয়েছেন। তবে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell