বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১৩
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছিড়ে ফেলেছে দূবৃর্ত্তরা।

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২২, ২০২৩, ১১:৫১ অপরাহ্ণ
  • ১৩৫ ০৯ বার দেখা হয়েছে

নোয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি  ছেঁড়ার অভিযোগ

মুজাহিদুল ইসলাম সোহেল,
নোয়াখালী প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমের কর্মী-সমর্থকদের লাগানো ফেস্টুন ছিড়ে ফেলেছে দূবৃর্ত্তরা।

সোমবার (২২ মে) দিনের কোন এক সময় জেলার প্রধান সড়ক জেলা আওমীলীগের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে শনিবার (২০ মে) সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শহরের বিভিন্ন স্থানে প্রায় ২০টি ফেস্টুন লাগায় নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমের কর্মী-সমর্থকরা। ফেস্টুনগুলো লাগানোর কয়েক ঘন্টার মধ্যে দলীয় কার্যালয়ের প্রধান ফটকের সামনের একটি ফেস্টুন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এছাড়া সোমবার দিনভর অন্যান্য ফেস্টুনগুলোর বিভিন্ন স্থানে ভেঙ্গে ও ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিমের আসন্ন নির্বাচনী প্রার্থী হওয়ার দোয়া চেয়ে লেখা ছাড়াও পেষ্টুনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছবি ছিল।
এ বিষয়ে জানতে চাইলে নোয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতি ও সুবর্নচর উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম মুঠোফোনে বলেন, ‘নেতাদের ব্যানার-ফেস্টুন কর্মীরা লাগায়, এটা তাদের নেতাদের প্রতি ভালোবাসা এবং গণতান্ত্রিক অধিকার। যারা ব্যানার-ফেস্টুন ছেঁড়াসহ এ ধরণের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড করে জনগণ ভোটের মাধ্যমে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দিবে। আওয়ামী প্রতিহিংসার রাজনীতিতে কখনও বিশ্বাস করে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার আদর্শের রাজনীতি হচ্ছে গণতন্ত্র প্রতিষ্ঠার রাজনীতি।’

সুধারাম মডেল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, এ বিষয়ে আমি অবগত নয়। কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell