শুক্রবার ৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৩
শিরোনামঃ
চৌহালীতে ১১ দলীয় জোটের পক্ষে ভোট চাইলেন সাবেক এমপি। ৬ দিন পর জাতীয় সংসদ নির্বাচন-১৮ তারিখ ক্ষমতা হস্তান্তর-প্রেস সচিব শফিকুল আলম। র‌্যাবের নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)- স্বরাষ্ট্র উপদেষ্টা ১২ তারিখ ভোটে জালিয়াতি হওয়ার আশঙ্কা নেই-মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হজ্ব শেষে অসুস্থ মো.আহসানুল কবির চৌধূরী (টিটু), সবার কাছে দোয়া কামনা সোনারগাঁওয়ে বিএনপি মনোনীত ধানের শীষের এমপি প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নির্বাচনী উঠান বৈঠক দ্বাদশ তম শ্রীচৈতন্য জন্মোৎসব ও মেলা‌ এবং পঞ্চ দিবসীয় বৈষ্ণব সম্মেলনের শুভ সূচনা। শুভ সূচনা হলো রাজ্য স্তরের খাদি মেলা-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমাজের সবক্ষেত্রেই নারীরা পুরুষের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পবিত্রতা,আত্মশুদ্ধি ও ক্ষমা প্রার্থনার আবহে,হযরত আলিশাহ (রহঃ) জামে মসজিদে পালিত শবে বরাত

‘মা’ আমার জন্য শুধু সিনেমা নয়, একটি ইমোশন:পরীমণি

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ২৭, ২০২৩, ৯:১৩ অপরাহ্ণ
  • ২২৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

‘মা’ আমার জন্য শুধু সিনেমা নয়, একটি ইমোশন: পরীমণি

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার (২৬ মে) মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘মা’।

এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। পর্দার বাইরে বাস্তবেও এক পুত্র সন্তানের মা এই অভিনেত্রী।

 

তবে মা হলেই নায়িকা ইমেজ নষ্ট হয় না বলে সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্তব্য করেন পরীমণি।

তিনি বলেন, নায়িকারা মায়ের ভূমিকায় অভিনয় করলেও, তার আবেদন কমে যাবে, এমন কথায় আমি মোটেও বিশ্বাসী নই। মা হলেই নায়িকা ইমেজ নষ্ট হয় না।  আমাদের পাশের দেশের অনেক নায়িকাই মা হয়ে অভিনয় করছেন।  তাদের ইমেজ তো নষ্ট হয়নি। তাই আমারও নায়িকা ইমেজ নষ্ট হবে না বলেই মনে হয়।

পরীমণি আরো বলেন, ‘মা’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর অনেকেই আমার ভীষণ প্রশংসা করেছিল, এমন চরিত্রে বেছে নেওয়ার জন্য। তাদের সেই প্রশংসাও আমাকে এই সিনেমায় অভিনয়ের প্রেরণা জুগিয়েছে।

তিনি বলেন, অভিনেত্রী থেকে পরিপূর্ণ শিল্পী হতে চাইলে সব ধরনের চরিত্রে অভিনয়ের সাহস থাকতে হবে। আমি সেই সাহস নিয়েই সিনেমায় কাজ করার চেষ্টা করি। তাই সন্তানের প্রতি একজন মায়ের যে আবেগ-অনভূতি কাজ করে, সেটা ভালোভাবে জেনে নিজের মধ্য আত্মস্থ করার পরেই ক্যামেরার সামনে দাঁড়িয়েছি।

সিনেমার প্রসঙ্গ টেনে অভিনেত্রী বলেন, ‘মা’ সিনেমার শুটিং থেকে শুরু কাজের প্রতিটি মুহূর্ত স্মৃতি হয়ে রয়েছে। ‘মা’ আমার জন্য শুধু সিনেমা নয়, একটি ইমোশন। অনেক আবেগ জড়িয়ে রয়েছে এই সিনেমার সঙ্গে। যখন ‘মা’ সিনেমার শুটিং করি, তখন আমি চার মাসের অন্তঃসত্ত্বা। রাজ্যকে পেটে নিয়েই দিনরাত শুটিং করেছি এই সিনেমার। এখন যখন সিনেমাটি মুক্তির পেল, তখন রাজ্য আমার কোলে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না।

অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে নির্মিত হয়েছে ‘মা’। এর নির্মাতা অরন্য আনোয়ার। সিনেমাটিকে পরী ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell