বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:১২
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

বিপুল পরিমাণ ইয়াবাসহ র‌্যাবের হাতে ৫ জন গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: মে, ৩০, ২০২৩, ৮:৪৭ অপরাহ্ণ
  • ১৮১ ০৯ বার দেখা হয়েছে

 

 

বিপুল পরিমাণ ইয়াবাসহ র‌্যাবের হাতে ৫ জন গ্রেফতার

কক্সবাজারে বিপুল পরিমাণ ইয়াবাসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন পাঁচজন। এর মধ্যে একজন যাবজ্জীবন সাজা নিয়ে ২২ বছর ধরে পলাতক ছিলেন।

মঙ্গলবার (৩০ মে) বিকেলে র‌্যাব-১৫ কক্সবাজার এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম সুমন প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

ব্রিফিংয়ে জানানো হয়, সোমবার (২৯ মে) রাতে র‌্যাব গোপন তথ্যের ভিত্তিতে টেকনাফের জালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করে। পরবর্তীকালে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে একই উপজেলার হ্নীলা ইউনিয়নের ওয়াব্রাং সুশীলপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছয় লাখ পিস ইয়াবা উদ্ধারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, টেকনাফ ইউনিয়নের জালিয়াপাড়ার আব্দুস শুক্কুরের ছেলে আলমগীর হোসেন (১৯), একই এলাকার সৈয়দ হোসেনের ছেলে আবুল বশর (২২), আব্দুস শুক্কুরের স্ত্রী সোনা মেহের (৫৫), টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিরপাড়া গ্রামের এমরান ওরফে লাদেন (২৮) এবং পাশের ফুলের ডেইল গ্রামের মো. ফয়সাল।

 

র‌্যাব-১৫ এর অধিনায়ক বলেন, গ্রেফতার লাদেন এর আগে একটি নারী অপহরণের ঘটনার সঙ্গে যুক্ত ও এজাহার নামীয় আসামি। অন্যদিকে ফয়সালের বিরুদ্ধে একটি মাদক মামলাসহ একাধিক মামলা ও সোনা মেহেরের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

তিনি আরও বলেন, আরেক অভিযানে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রশিদ আহমদকেও গ্রেফতার করে র‌্যাব। রশিদ কক্সবাজার পৌর এলাকার উত্তর রুমালিয়াছড়া এলাকার আনোয়ারুল ইসলামের ছেলে। গ্রেফতারদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় পাঠানো হচ্ছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell