সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ২:৩৫
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

বাবার মৃত্যুর খবর শুনে পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৫, ২০২৩, ৮:২৫ অপরাহ্ণ
  • ২৬৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

বাবার মৃত্যুর খবর শুনে পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু

জেলার নড়িয়া উপজেলায় বাবার মৃত্যুর খবর শুনে দেখতে আসার পথে সড়ক দুর্ঘটনায় ছেলের মৃত্যু হয়েছে।

সোমবার (০৫ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে উপজেলার মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন শরীয়তপুর-নড়িয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোলাইমান সরদার (৩৮) উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চান্দনি গ্রামের সদ্য প্রয়াত সোহরাব সরদারের ছেলে।

জানা যায়, সোহরাব সরদার বেশ কিছুদিন ধরে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাবার মৃত্যুর খবর শুনে হাসপাতালে আসার জন্য রাস্তায় গাড়ির জন্য অপেক্ষা করছিলেন সোলাইমান সরদার। এমন সময় পেছন থেকে ছুটে আসা দ্রুতগতির এক মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রেখেছে পুলিশ। এ ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নড়িয়া থানার ওসি হাফিজুর রহমান বলেন, আমরা ইতোমধ্যেই মোটরসাইকেল চালককে আটক করেছি। নিহতের আপন কেউ এসে অভিযোগ করলে মামলা হবে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell