বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২৮
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

চাঁদপুর শহরে অতিরিক্ত গরমে মাথা ঘুরে হিট স্ট্রোকে নারীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ৬, ২০২৩, ১০:০৯ অপরাহ্ণ
  • ১৭২ ০৯ বার দেখা হয়েছে

 

 

চাঁদপুর শহরে অতিরিক্ত গরমে মাথা ঘুরে হিট স্ট্রোকে নারীর মৃত্যু

মঙ্গলবার (৬ জুন) দুপুরে অতিরিক্ত গরমে মাথা ঘুরে পড়ে গেলে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকায় নিলুফা বেগম (৫৫) নামে এক নারীর হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে।

সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নিলুফা বেগম কয়লাঘাট এলাকার তকদীর হোসেন মাঝির স্ত্রী।

হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, আজ দুপুরে অতিরিক্ত তাপমাত্রা সহ্য করতে না পেরে বিভিন্নভাবে অসুস্থ হয়ে হাসপাতালের জরুরি বিভাগে ১০ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। এদের মধ্যে চাঁদপুর শহরের ৩ নম্বর কয়লাঘাট এলাকার তকদীর হোসেন মাঝির স্ত্রী নিলুফা বেগম মারা যান। একইভাবে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন সদর উপজেলার সেকদী গ্রামের আলী আক্কাছের স্ত্রী রেখা বেগম (৫২)।

এছাড়াও অন্তত আরও ১০ জন নারী-পুরুষ অতিরিক্ত তাপমাত্রার কারণে বিভিন্নভাবে অসুস্থ হয়ে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে কেউ কেউ ভর্তি রয়েছেন, আবার অনেকে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন।

হাসপাতালের মেডিকেল অফিসার ডা. বিপ্লব দাস বলেন, অতিরিক্ত তাপমাত্রার কারণে নিলুফা বেগম ঘুরে পড়ে অচেতন হয়ে পড়লে তার স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন।  কিন্তু আমরা পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত দেখতে পাই।

হিটস্ট্রোক বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাক্তার আসিবুল আহসান চৌধুরী বলেন, প্রচণ্ড গরমে শরীর থেকে অতিরিক্ত ঘাম ঝরার কারণে মানুষের দেহে পানি শূন্যতা তৈরি হয়। যার কারণে মানুষের ব্লাড প্রেসার কমে গিয়ে অনেকে মাথা ঘুরে পড়ে যান। আর এই সমস্যাটি বয়স্কদের পাশাপাশি শিশুদেরও হয়ে থাকে।

অতিরিক্ত তাপমাত্রায় অসুস্থতা থেকে রক্ষা পেতে বেশি বেশি পানি পান করা এবং শরীরের পানীয় ঘাটতি পূরণ করে এমন খাবার খাওয়ার পরামর্শ দেন এই চিকিৎসক।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell