বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৪
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

মেয়ের জোরপূর্বক বিয়ে বাধা দেওয়ায় বাবাকে খুন, যুবকের মৃত্যুদণ্ড

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৩, ২০২৩, ৮:১৫ অপরাহ্ণ
  • ১৪৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

মেয়ের জোরপূর্বক বিয়ে বাধা দেওয়ায় বাবাকে খুন, যুবকের মৃত্যুদণ্ড

বগুড়ায় মুরগি ব্যবসায়ী ছায়েদ আলী হত্যা মামলায় রনি আহম্মেদ (২৭) নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ-১ এর বিচারক হাবিবা মন্ডল এই রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রনি শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর পূর্বপাড়া এলাকার সাইফুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

 

এছাড়া মামলা তিন আসামির জড়িত থাকার প্রমাণ না মেলায় খালাস দেওয়া হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী নাসিমুল করিম হলি বিষয়গুলো নিশ্চিত করেছেন। আইনজীবী নাসিমুল করিম হলি বলেন, ২০১৮ সালে গাবতলীর মুরগি ব্যবসায়ী ছায়েদুলের কিশোরী মেয়েকে বিয়ের প্রস্তাবসহ নানাভাবে উত্ত্যক্ত করতেন রনি আহম্মেদ। ওই বছরের ৫ মে রাত ৮টার দিকে রনি ছায়েদ আলীর মেয়েকে জোরপূর্বক বিয়ে করার জন্য তার বাড়িতে প্রবেশ করেন৷ এ সময় ছায়েদ আলী বাধা দিলে রনি তাকে বার্মিজ চাকু দিয়ে এলোপাথাড়ি আঘাত করেন। পরে দ্রুত হাসপাতালে নিলে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক ছায়েদ আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বেগম পরদিন গাবতলী থানায় রনিকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন৷

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell