রবিবার ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৯:৪৮
শিরোনামঃ
 মঙ্গলবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবেন-আয়োজনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। পটুয়াখালীর বাউফলে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় ভাঙচুর লুটপাটের অভিযোগ সংবাদ সম্মেলন করেন উপজেলা বিএনপি। শ্রী শ্রী প্রণবানন্দজীর ১৩১ তম জন্মজয়ন্তী পালন ও শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ঐতিহাসিক বিজয়ের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  চেয়ারম্যান তারেক রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা নির্বাচনে বিজয়ে বিএনপি ও দলের চেয়ারম্যান তারেক রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিনন্দন ।  সরোজিনী নাইডুর ১৪৮ তম জন্ম দিবস ও জাতীয় নারী দিবস পালিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ১৬, ২০২৩, ৮:৫১ অপরাহ্ণ
  • ২১৭ ০৯ বার দেখা হয়েছে

 

 

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় গুলি করে হত্যা

মুন্সিগঞ্জে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মো. শ্যামল বেপারী (৩৮) নামের এক প্রবাসীকে ঘুমন্ত অবস্থায় গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৩ জুন) দিনগত রাত ২টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের পূর্বরাখি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শ্যামল ওই গ্রামের মৃত আব্দুল গনি বেপারীর ছেলে ও মালয়েশিয়ার প্রবাসী। ছয়মাস আগে তিনি দেশে এসেছে

নিহতের স্বজনদের অভিযোগ, মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে একা নিজ বসতঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় একই গ্রামের শাহাদাত বেপারী, ইব্রাহিম বেপারীর ভাগিনা হাবিব ও মহিউদ্দিন বেপারীসহ আরও বেশ কয়েকজন মিলে তার উপর হামলা চালায়। এ সময় তারা শ্যামলকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি করে গুরুতর আহত অবস্থায় নিয়ে পালিয়ে যেতে চায়। এসময় স্থানীয়দের উপস্থিতিতে তাকে রেখেই পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা শ্যামলকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বোন নাসরিন আহমেদ, রাত ২টার দিকের আমার ভাই ঘরে একা ঘুমিয়ে ছিল। শাহাদতের নেতৃত্বে প্রায় ১০ থেকে ১৫ জনের একটি দল এসে তাকে ডেকে তুলে গুলি করে এবং ককটেল নিক্ষেপ করে। পরে আমার ভাইকে ঘর ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে তুলে নিয়ে যেতে না পেরে পালানোর সময় আবারও এলাকায় গুলি ও ককটেল বিস্ফোরণ করে। আমরা এর বিচার চাই।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শৈবাল বসাক জানান, নিহতের শরীরের কয়েক জায়গায় গুরুতর ধারালো অস্ত্রের আঘাত ও গুলির চিহ্ন রয়েছে।

এ বিষয়ে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মাহফুজুর রহমান আল-মামুন জানান, ঘটনার পর এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। যারা ঘটনাটি সংগঠিত করেছে তারা পালিয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell