বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:১৯
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

রূপগঞ্জে শত্রুতার জেরে দুই যুবক গুলিবিদ্ধ

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৩, ২০২৩, ৮:০৩ অপরাহ্ণ
  • ২১৬ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

 

রূপগঞ্জে শত্রুতার জেরে দুই যুবক গুলিবিদ্ধ

শুক্রবার (২৩জুন) দুপুর আড়াইটার দিকে রূপগঞ্জ চনপাড়া এলাকায় এ গুলির ঘটনা ঘটে।

আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসেন স্বজনরা। আহতরা হলেন-মো. মাসুদ রানা (২৩) ও মো. বাবলু (২০)।

আহত বাবলু বলেন, আমাদের বাড়ি চনপাড়া ৬ নম্বর ইউনিয়নে। বেশ কিছুদিন আগে কায়েতপাড়া ইউনিয়নে নির্বাচন হয়। সে নির্বাচনে ৯নং ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হন অপর একজন। আমরা স্বতন্ত্র প্রার্থী জয়নালের পক্ষে নির্বাচন করি।

তিনি আরও বলেন, চনপাড়া একটি মাঠের পাশে মাসুদ, সাকিব ও সবুজসহ আড্ডা দিচ্ছিলাম। এ সময় নির্বাচনের জেরে বর্তমান মেম্বার পক্ষের মো. রায়হান, মো. সাব্বির হোসেন, শান্ত, মামুন, কালো ইমনসহ কয়েকজন পেছন থেকে মাসুদের মাথায় ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে। এগিয়ে গেলে পিস্তল দিয়ে গুলি করে তারা। এতে মাসুদের কোমড়ের পেছন দিকে ও আমার ডান পায়ের পাতায় গুলি লাগে। স্বজনরা খবর পেয়ে আমাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রূপগঞ্জ থেকে দুইজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে এসেছে। নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে। আহত মাসুদের কোমড়ের পেছন দিকে গুলিবিদ্ধ ও মাথায় ধারাল অস্ত্রের আঘাত আছে। বাবলুর ডান পায়ের পাতায় গুলির আঘাত আছে। তবে মাসুদের অবস্থা গুরুতর। তাদের দুইজনকেই জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell