বৃহস্পতিবার ১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:০২
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

রাজবাড়ী পৃথকস্থানে ট্রাকচাপায় নারীসহ দুইজন নিহত

nagarsangbad24
  • প্রকাশিত: জুন, ২৪, ২০২৩, ১০:২৩ অপরাহ্ণ
  • ১৬৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

রাজবাড়ী পৃথকস্থানে ট্রাকচাপায় নারীসহ দুইজন নিহত

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথকস্থানে ট্রাকচাপায় নারীসহ দুইজন নিহত হয়েছেন।

শনিবার (২৪ জুন) ভোরে গোয়ালন্দের দৌলতদিয়া বাইপাস সড়কে ও দুপুরে সদরের চন্দনী চাঁদপুর এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে

নিহতরা হলেন- গোয়ালন্দের দৌলতদিয়া ইউনিয়নের শাহাদৎ মেম্বারপাড়ার মৃত ভোলাই মণ্ডলের ছেলে আনু মণ্ডল (৫৫) ও জেলার পাংশা উপজেলার হোসেনডাঙ্গা গ্রামের বাসিন্দা চন্দ্রিকা রাণী (২৮)।

নিহত আনু ফেরিতে হকারি করে কলা বিক্রি করতেন এবং রাণী পোস্ট অফিসে চাকরি করতেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে আনু দৌলতদিয়া বাইপাস সড়কের ডান পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক পলিয়ে গেছেন। এ ঘটনায় নিহত আনুর ভাই বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।

অন্যদিকে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এস আসাদুজ্জামান জানান, দুপুর সোয়া ১টার দিকে রাজবাড়ী থেকে মোটরসাইকেলে করে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক দিয়ে পাংশার দিকে যাচ্ছিলেন পোস্ট অফিসের কর্মচারী অমি ও তার সহকর্মী রাণী। পথে চন্দনী চাঁদপুর এলাকায় এলে পেছন থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ট্রাকচাপায় ঘটনাস্থলেই রাণীর মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় ঘাতক ট্রাকটি জব্দসহ চালককে আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell