বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৪৬
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

ফতুল্লায় সড়কে স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২, ২০২৩, ৮:২১ অপরাহ্ণ
  • ২৩৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

ফতুল্লায় সড়কে স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে নারীর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন সড়কে স্বামীর চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে মোছা. তানিয়া আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারী নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে বাবুর্চির কাজ করতেন বলে জানা গেছে।

রোববার (২ জুলাই) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত নারীর স্বামী আব্দুল মালেক বলেন, আমি স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে ফতুল্লা স্টেডিয়ামের সামনের সড়কে পৌঁছালে সে চলন্ত মোটরসাইকেল থেকে পড়ে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আব্দুল মালেকের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার দেওড়া গ্রামে। বর্তমানে তিনি ফতুল্লা এলাকায় স্ত্রীর সঙ্গে থাকতেন। তার স্ত্রী নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রান্নার কাজ করতেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell