শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:৩৯
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

কলেজছাত্রীকে হত্যার দায়ে আসামি প্রেমিককে মৃত্যুদণ্ড ও জরিমানা

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৪, ২০২৩, ৯:০৭ অপরাহ্ণ
  • ২২০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

কলেজছাত্রীকে হত্যার দায়ে আসামি প্রেমিককে মৃত্যুদণ্ড ও জরিমানা

ঝালকাঠিতে বেনজির জাহান মুক্তা নামে এক কলেজছাত্রীকে হত্যার দায়ে একমাত্র আসামি প্রেমিক সোহাগ মীরকে (২৫) মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল ১০টার দিকে এ রায় ঘোষণা করেন ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম।

আদালতের বেঞ্চ সহকারী মো. রুস্তম আলী এ তথ্য নিশ্চিত করেন।

এসময় আসামি সোহাগ আদালতে উপস্থিত ছিলেন। দণ্ডপ্রাপ্ত সোহাগ কলাপাড়া উপজেলার আনিপাড়া গ্রামের সোবাহান মীরের ছেলে।

হত্যার শিকার বেনজির জাহান মুক্তা জেলার নলছিটি উপজেলার বাড়ইকরণ এলাকার জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে ও ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল ও আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মনজুর হোসেন।

জানা গেছে, সোহাগের সঙ্গে মুক্তার প্রেমের সম্পর্ক ছিল। ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি সকালে মুক্তা কলেজে রওনা দিলে বাড়ির সামনে সোহাগের সঙ্গে দেখা হয়। এসময় তার ব্যবহৃত অ্যান্ড্রয়েড ফোনটি নিয়ে যায় সোহাগ। দুপুরে কলেজ থেকে ফেরার পথে মোবাইলটি ফেরত নেওয়ার কথা বলে। মুক্তা বাড়ি ফিরলে ঘরে থাক অন্য ফোনে কল দিয়ে তার মোবাইল দেওয়ার কথা বলে কাপুড়িয়া বাড়ি সংলগ্ন কাঁচা রাস্তার ওপরে বটগাছের নিচে তাকে ডাকে। সেখানে মুক্তা গেলে পূর্বপরিকল্পিতভাবে সঙ্গে থাকা চাকু দিয়ে গলায় ছুরিকাঘাত করে। পরে মুক্তা গলা চেপে ধরে চিৎকার করতে করতে বাড়িতে ফিরে মারা যায়। এ ঘটনায় মুক্তার বাবা জাহাঙ্গীর হাওলাদার বাদী হয়ে পরের দিন ৫ ফেব্রুয়ারি নলছিটি থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা নলছিটির থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হালিম ওই বছরের ৩১ অক্টোবর সোহাগকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ২০২১ সালের ২২ সেপ্টেম্বরে চার্জ গঠন করে ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell