সোমবার ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪৭
শিরোনামঃ
১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ বাংলাদেশ সোসাইটির ইফতার ও দোয়া মাহফিল ১ মার্চ ২০২৬,রবিবার ডিস্ট্রিক্ট-৩৬ : বিশেষ নির্বাচনে বিজয়ী হলেন ডায়ানা সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে ৫ দিনের ছুটি।

বন্দরে এমবিবি,এস পরিচয়ধারী ভুয়া ডাক্তার মাকসুদুর রহমান গ্রেফতার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৭, ২০২৩, ২:২৭ পূর্বাহ্ণ
  • ২৬৮ ০৯ বার দেখা হয়েছে

 

বন্দরে এমবিবি,এস পরিচয়ধারী ভুয়া ডাক্তার মাকসুদুর রহমান গ্রেফতার

বৃহস্পতিবার (৬ জুলাই) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) নারায়ণগঞ্জ এর সদস্যদের তথ্যের ভিত্তিতে উপজেলার আমিন আবাসিক এলাকায় নিজ চেম্বারে রোগী দেখার সময় তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাকসুদুর রহমান ওরফে এম. এম রহমান আল-মাহবুবী বৈধ কাগজপত্র ছাড়াই ২০১৩ সাল থেকে মেডিসিন বিশেষজ্ঞ পরিচয়ে চিকিৎসা দিয়ে আসছিলেন। তিনি প্রথম সাক্ষাতে ফি নিতেন ৮০০ টাকা। পরবর্তী সাক্ষাতে ৫০০ টাকা।

এভাবে রোগীদের সঙ্গে প্রতারণা করায় বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা রানী কর্মকার তাকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিনমাসের কারাদণ্ড দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত মাকসুদুর রহমান ওরফে এমএম রহমান আল মাহাবুবি বন্দরের কল্যান্দী এলাকার আব্দুল হাকিমের ছেলে।

তিনি ভুয়া পরিচয় বহন করে নারায়ণগঞ্জ শহরের পলি ডায়াগনস্টিক সেন্টার, পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, বন্দর উপজেলার আল হাকিম ডায়াগনস্টিক সেন্টার ও লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার এবং বন্দর থানার আমিন আবাসিক এলাকার বিশ্ববন্ধু ব্লাড ডোনেশন ক্লাবসহ মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখে আসছিলেন।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট মনিকা রানী কর্মকার জানান, প্রতারক চিকিৎসক এমবিবিএস ডাক্তার হওয়ার কোন বৈধ কাগজ দেখাতে না পারায় ভ্রাম্যমান আদালত বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল ২০১০ এর ২৯ধারা মোতাবেক ১ লাখ টাকা জরিমানা ও ৩ মাসের কারাদন্ড দেয়া হয়েছে। প্রতারক চিকিৎসক অর্থ দন্ড অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell