মঙ্গলবার ৩রা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৩:২৯
শিরোনামঃ
সরকার নিরপেক্ষভাবে কাজ করছে, কোনো সন্দেহ নেই- স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী শিশু গৃহকর্মীকে নির্যাতন বিমানের (এম ডি)স্ত্রী সহ গ্রেফতার। দায়িত্ব পালনে নাগরিকবান্ধব আচরণের ওপর গুরুত্বারোপ -সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান। মানবিক সহায়তা এবং সুরক্ষা সেবায় রোহিঙ্গাদের জন্য ১০ লাখ ডলার সহায়তা দিলো নরওয়ে ঢাকা উত্তর সিটি প্রশাসক মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা। সোনারগাঁওয়ে খেলাফত মজলিস মনোনীত রিক্সা প্রতীকের এমপি প্রার্থী শাহজাহান শিবলীর জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত থ্যালাসেমিয়া প্রতিরোধে একযোগে রোটারির উদ্যোগ মধ্যমগ্রামে বর্ণাঢ্য ‘স্বর্ণ কণা অলিম্পিয়াড ২০২৫’ পুরস্কার বিতরণী শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ছাত্রলীগ নেতা রুবেলের স্বীকারোক্তি। বিএনপি ছাড়া বাংলাদেশকে সঠিকভাবে পরিচালনা করার রাজনৈতিক দল নেই- সোনারগাঁওয়ে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী ট্রাক প্রতীকের ওয়াহিদুর রহমান মিল্কী’র নির্বাচনী পথসভা, গণমিছিল

কোন উপাদান গোলাপ জলে মিশিয়ে ত্বকে লাগানো উচিত নয়!

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৪, ২০২৩, ১০:০৭ অপরাহ্ণ
  • ৩৪৪ ০৯ বার দেখা হয়েছে

 

 

কোন উপাদান গোলাপ জলে মিশিয়ে ত্বকে লাগানো উচিত নয়!

ত্বকের স্বাস্থ্য ফেরাতে অনেকেই নিয়মিত ব্যবহার করেন গোলাপ জল। প্রাকৃতিক উপায়ে ত্বকের যত্ন নেওয়ার সবচেয়ে ভাল উপায় এটি। গোলাপ জল ত্বকের নানা সমস্যা দূর করে ত্বককে কোমল ও মসৃণ রাখে।

তবে গোলাপ জলের সঙ্গে বেশ কিছু উপাদান ভুলেও মেশানো চলবে না। তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। জেনে নিন, কোন কোন উপাদান গোলাপ জলে মিশিয়ে ত্বকে লাগানো উচিত নয়-

এসেনশিয়াল অয়েল

ত্বকের যত্নে অনেকেই গোলাপ জলের সঙ্গে এসেনশিয়াল অয়েল মিশিয়ে ব্যবহার করেন। এই পদ্ধতি কারও কারও জন্য উপকারী হতে পারে।

তবে যাদের অ্যালার্জি, হাঁপানি, অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, তাদের ত্বকে কিন্তু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে। তাই গোলাপ জলের সঙ্গে এসেনশিয়াল অয়েল না মেশানোই ভাল।

বেকিং সোডা

বেকিং সোডা অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সমৃদ্ধ। ব্রণের সমস্যায় খুবই কার্যকরী এটি। তবে বেকিং সোডার সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার করবেন না। কারণ এই মিশ্রণ ত্বকের পিএইচ মাত্রার ভারসাম্য নষ্ট করে ও ত্বকের শুষ্কভাব বাড়িয়ে তোলে।

ভিনেগার

দাগছোপ ও ব্রণ কমাতে ভিনেগার খুবই উপকারী। ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তোলে ভিনেগার। তবে গোলাপ জলের সঙ্গে ভিনেগার মিশিয়ে ব্যবহার করলে ত্বকের পিএইচ ভারসাম্য নষ্ট হতে পারে। এমনকি ব্রণ আর ফুসকুড়ির সমস্যাও দেখা দিতে পারে।

লেবুর রস

ভিটামিন সি সমৃদ্ধ লেবুর রস ব্রণের চিকিৎসায় ব্যবহার করা হয়। তবে পাতিলেবুর রসের সঙ্গে গোলাপ জল মিশিয়ে ব্যবহার না করাই ভালো। এই সংমিশ্রণ ত্বকের পিএইচ মাত্রাকে নষ্ট করতে পারে। ত্বক রুক্ষ হয়ে যায়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell