বৃহস্পতিবার ১২ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০২
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়।

ছয়তলার বারান্দা দিয়ে লাফিয়ে পড়া গৃহকর্মীর মৃত্যু

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৫, ২০২৩, ৮:৪৮ অপরাহ্ণ
  • ২২০ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ছয়তলার বারান্দা দিয়ে লাফিয়ে পড়া গৃহকর্মীর মৃত্যু

রাজধানীর ধানমন্ডির একটি বাসার ছয়তলার বারান্দা দিয়ে লাফিয়ে পড়া গৃহকর্মী নাসিমা (১৯) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১৫ জুলাই) ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মুয়ীদ খান সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৪ জুলাই) দিনগত রাত ১২টার দিকে ধানমন্ডি এক নম্বর রোডের ৩৩ নম্বর বাসায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

এস আই মুয়ীদ খান জানান, শুক্রবার রাতে খবর পেয়ে দ্রুত সেখান থেকে ওই গৃহকর্মীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

তিনি জানান, ধানমন্ডির ওই বাসায় গৃহকর্ত্রী লায়লা নাহিদের বাসায় গত তিন মাস ধরে কাজ করতেন নাসিমা। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নাসিমার মা নাজমা বেগম জানান, তাদের বাড়ি ভোলা সদর উপজেলার কাচিয়া কালিকানগর গ্রামে। বর্তমানে তারা সাভারের ফুলবাড়িয়ার তেতুলতলা এলাকায় থাকেন। তিনি সাভারের একটি গার্মেন্টে কাজ করেন। আর নাসিমার বাবা জাহাঙ্গীর আলম মোহাম্মদপুরের একটি বাসার দারোয়ান।

তিনি জানান, বেশ কয়েক মাস ধরে নাসিমা ধানমন্ডির ওই বাসায় কাজ করতেন। সাত মাস আগে তিনি কাজ ছেড়ে দেন। পরে তার বিয়ে দেওয়া হয়। কিন্তু স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় তার ডিভোর্স হয়ে যায়। গত তিন মাস ধরে আবারও ওই বাসায় তিনি কাজ করতেন। নাসিমা সেখানেই থাকতেন। শনিবার পুলিশের মাধ্যমে জানতে পারি নাসিমা ঢামেক হাসপাতালে ভর্তি। এসে নাসিমার মরদেহ দেখতে পাই।

নাজমা বলেন, পুলিশের কাছ থেকে জেনেছি আমার মেয়ে ওই বাসার ছয়তলার বারান্দা দিয়ে লাফ দিয়েছে। কিন্তু আমার মেয়ে কেন লাফ দিবো। তবে কীভাবে আমার মেয়ে মারা গেছে তা জানি না।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell