মঙ্গলবার ১০ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:১৪
শিরোনামঃ
১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা ইউএসএ’র মেলা কমিটি ঘোষণা অপরাধী গ্রেফতার || গভর্নর মেয়র ক্ষুব্ধ || ব্রুকলিনে হিজাব পরা তিন নারীকে আক্রমণ

নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষাগুলো শেষ করতে হবে-শিক্ষামন্ত্রী

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ১৯, ২০২৩, ৯:০৬ অপরাহ্ণ
  • ২৮৩ ০৯ বার দেখা হয়েছে

 

 

নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষাগুলো শেষ করতে হবে-শিক্ষামন্ত্রী

স্কুল, কলেজ ও মাদরাসায় নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষা শেষ করতে হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

বুধবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সভা শেষে তিনি এ সিদ্ধান্তের এ কথা জানান।

দীপু মনি বলেন, আমাদের জাতীয় নির্বাচন ডিসেম্বরের শেষে বা জানুয়ারির শুরুতে হবে। এজন্য আমাদের নভেম্বরের মধ্যে বার্ষিক পরীক্ষাগুলো শেষ করতে হবে।

সভায় শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে শীতের ছুটির সাথে সমন্বয় করারও সিদ্ধান্ত হয়।

গ্রীষ্মকালীন অবকাশ, হিজরি নববর্ষ এবং আশুরা উপলক্ষে ২০ জুলাই থেকে ২ আগস্ট পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সূচি ছিল।

শিক্ষামন্ত্রী বলেন, গ্রীষ্মকালীন ছুটি বাতিল করে ডিসেম্বরে শীতকালীন ছুটির সাথে তা সমন্বয় করে বাড়িয়ে দেওয়া হবে। এখন ক্লাস চলবে যাতে নভেম্বরের মধ্যে পরীক্ষা সব শেষ করতে পারি।

তিনি বলেন, আগামীকাল বৃহস্পতিবার হিজরি নববর্ষের ছুটি থাকবে। আর রোববার থেকে নিয়মিত ক্লাস হবে।

সভায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা এবং শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell