বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০০
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট

২৩ দিন পর মায়ের ঘরের মেঝে খুঁড়ে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২২, ২০২৩, ৯:৩৩ অপরাহ্ণ
  • ১৬৯ ০৯ বার দেখা হয়েছে

 

 

২৩ দিন পর মায়ের ঘরের মেঝে খুঁড়ে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

বগুড়ার ধুনট উপজেলায় ২৩ দিন পর মায়ের ঘরের মেঝে খুঁড়ে মর্জিনা খাতুন (৩৪) নামে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ নিহতের মা রওশন আরা বেগমকে (৫৫) আটক করেছে।

 

শনিবার (২২ জুলাই) বিকেলে উপজেলার চান্দারপাড়া গ্রাম থেকে মর্জিনা খাতুনের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মর্জিনা খাতুন চান্দারপাড়া গ্রামের মৃত আব্দুল লতিফের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যক্তা মর্জিনা তার মা, ভাই রাব্বি ও ভাইয়ের স্ত্রী নূপুরের সঙ্গে থাকতেন। অভাব-অনটনের সংসারে তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ ছিল। তিন মাস আগেও তারা মর্জিনাকে মারধর করেন। গত ৩০ জুন মর্জিনাকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ মা রওশন আরার ঘরের মেঝেতে পুঁতে রাখা হয়। পরে রওশন আরা, রাব্বি ও নূপুর বাড়িতে তালা দিয়ে পালিয়ে যান।

এদিকে হঠাৎ পরিবারের লোকজন নিরুদ্দেশ হওয়ায় গ্রামবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়। এ ঘটনা তারা থানা পুলিশকে জানায়। প্রাথমিক তদন্তে সন্দেহ হলে শনিবার সকালে নিহত মর্জিনার মাকে ঢাকা থেকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে রওশন আরার দেওয়া তথ্যানুযায়ী মর্জিনার মরদেহ উদ্ধার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, নিহত মর্জিনার মা রওশন আরার আটকের পর জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন। তাকে সঙ্গে নিয়ে মর্জিনার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell