বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:১০
শিরোনামঃ
উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক

ছিনতাইকারীদের হাতে ফল ব্যবসায়ী খুন,গ্রেফতার ৫

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ২৩, ২০২৩, ৮:৩৮ অপরাহ্ণ
  • ২৪১ ০৯ বার দেখা হয়েছে

 

 

 

ছিনতাইকারীদের হাতে ফল ব্যবসায়ী খুন,গ্রেফতার ৫

গাজীপুর সিটি করপোরেশনের হানকাটা ব্রিজ এলাকায় ছিনতাইকারীদের হাতে ফল ব্যবসায়ী খুনের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (২২ জুলাই) রাতে ঢাকার দক্ষিণখান ও গাজীপুরের মাজুখান এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-১ তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলো-নরসিংদীর পলাশ থানার জিনারদী এলাকার শফর আলীর ছেলে আরজু মিয়া (৩৪), নড়াইলের লোহাগড়া থানার তেলকারা এলাকার মিটু মোল্লার ছেলে মো. সোহান (১৮), ময়মনসিংহের ত্রিশাল থানার বাঘান এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে নবী হোসেন (২৯), নেত্রকোনার দুর্গাপুর থানার বন্ধকোশইন এলাকার সাবেদ আলীর ছেলে মো. রাজিব মিয়া (২১) ও গাজীপুর সিটি করপোরেশনের উত্তর জাঙ্গালিয়া পাড়া এলাকার মো. চান মিয়ার ছেলে মো. শাকিল আহম্মেদ (১৮। তারা সবাই ছিনতাইকারী।

নিহত ব্যক্তি হলেন- গাজীপুরের কালীগঞ্জ উপজেলার ছাতিয়ানি এলাকার ওসমন আলী শেখের ছেলে
ফল ব্যবসায়ী মোমেন শেখ (৫০)।

রোববার (২৩ জুলাই) র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১৪ জুলাই সকালে ব্যাটারিচালিত অটো রিকশাযোগে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার যাচ্ছিল মোমেন শেখ। এক পর্যায়ে হানকাটা ব্রিজে পৌঁছালে ছিনতাইকারীরা তাদের অটোরিকশার গতিরোধ করে। এসময় মোমেন শেখের সঙ্গে থাকা টাকা ও অন্যান্য জিনিসপত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে মোমেন শেখ বাধা দিলে ছিনতাইকারীর সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এ সময় ছিনতাইকারীরা লোহার রড দিয়ে ফল ব্যবসায়ী মোমেন শেখের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়। পরে অটোরিকশা চালক তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মোমেন শেখকে মৃত ঘোষণা করেন। গ্রেপ্তাররা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell