বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:২৭
শিরোনামঃ
জাতীয় প্রেসক্লাবে গণমাধ্যম সংগঠকদের সঙ্গে মতবিনিময়ে সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়-তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইন্ডিয়ান স্ট্যাটিটিস্টিকাল ইনস্টিটিউটের ক্যাম্পাসে ৬০ তম সমাবর্তন অনুষ্ঠান পালিত হল জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান-প্রধানমন্ত্রী তারেক রহমান। চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর

নীলফামারীতে ভাইরাল হওয়া ভিডিওটি ‘সুপার এডিট’ দাবি সৈয়দপুরের মেয়র রাফিকার

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩১, ২০২৩, ১২:৫৯ পূর্বাহ্ণ
  • ২২৪ ০৯ বার দেখা হয়েছে

ভাইরাল হওয়া ভিডিওটি ‘সুপার এডিট’ দাবি সৈয়দপুরের মেয়র রাফিকার।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান বেবির একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় তোলপাড় চলছে জেলাজুড়ে। অবশেষে ভিডিওটির বিষয়ে মুখ খুলেছেন মেয়র রাফিকা আকতার জাহান বেবি। শনিবার (২৯ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সৈয়দপুর পৌর কমিউনিটি সেন্টারের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভিডিওটিকে ‘সুপার এডিট’ বলে দাবি করেছেন তিনি।সংবাদ সম্মেলনে মেয়র রাফিকা আকতার জাহান বেবি বলেন, সুপার এডিট করে বানানো আমার একটি ভিডিও Jawad Nirjhor আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে গত শুক্রবার প্রচার করা হয়েছে। যা আমার দৃষ্টিগোচর হয়েছে। এই কাল্পনিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে আমি বিস্মিত, হতভম্ভ এবং বাকরুদ্ধ হয়ে পড়ি। আমার স্বামীর মৃত্যুর পর বিগত পৌর নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেওয়া নৌকা প্রতীক নিয়ে জয় লাভ করে পৌর নাগরিকদের সেবার দায়িত্ব কাধে তুলে নেই আমি। আর এ দায়িত্ব নেবার পর থেকেই আমি প্রতিনিয়ত রাজনীতির কুটচালের শিকার হচ্ছি। তারপরও পৌর পরিষদ ও বিজ্ঞজনদের পরামর্শে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আসছি। এবার শত্রুপক্ষ আমার চরিত্র কলঙ্কিত করতে চাইছে। যান্ত্রিক সভ্যতার নামে আমার মুখচ্ছবি সুপার এডিট করে একাধিক অশ্লীল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে। তিনি আরও বলেন, সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আমি যাতে জননেত্রী শেখ হাসিনার পক্ষে ভোটের মাঠে নামতে না পারি। সেজন্য আমার শত্রুরা উঠে পড়ে লেগেছে। আমি যাতে আগামী দিনে মেয়র পদে প্রার্থী হতে না পারি সেজন্য সমাজের চোখে আমাকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে। আমার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা অপপ্রচার চালাচ্ছে তার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ঘৃণা প্রকাশ করছি। একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে আইসিটি অ্যাক্টে মামলা করার প্রস্তুতি গ্রহণ করছি।এর আগেও এমন ছবি পোস্ট করা হয়েছে কেন ব্যবস্থা নেননি সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমি একটু দেখতে চেয়েছিলাম। ভেবেছিলাম তারা নোংরামি বন্ধ করবে। অনেক কিছু ভেবে চুপ ছিলাম। তবে তারা আমার নামে অপপ্রচার চালানোর চেষ্টা বাড়ালে আমি প্রতিবাদ জানাতে বাধ্য হই এবং আইনি ব্যবস্থা নিচ্ছি। প্রসঙ্গত, গত ৭ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে Jawad Nirjhor নামের একটি পেইজ থেকে সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবির অশ্লীল ছবি পোস্ট করে তিনি ইমো মাধ্যমে সার্ভিস দেন বলে উল্লখ করা হয়। এরপর গত ২৮ জুলাই BDesh Tv নামের একটি ইউটিউব চ্যানেল থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওতে মেয়র রাফিকা জাহান বেবির অশ্লীল দৃশ্য ও অঙ্গভঙ্গি দেখা যায়। পরে প্রকাশকৃত ওই ভিডিওর ইউটিউব লিংক পুনরায় Jawad Nirjhor নামের ফেসবুক পেইজে পোস্ট করা হলে তাৎক্ষণিক ভিডিওটি ভাইরাল হয়ে যায়

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell