শুক্রবার ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৩১
শিরোনামঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট শান্তিপূর্ণ,উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সমগ্র জাতিকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা-প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ হলো বড় কোনো সংঘর্ষ ছাড়া। ভ্যালেন্টাইন এ সেজে উঠেছে– বিভিন্ন মার্কেট ,সোনার দোকান ও গিফটের দোকান ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। সাতবাড়ীয়ায় আনজুমন আরা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত পরীক্ষা আজ শেষ মাধ্যমিক আগরপাড়া মহাজাতি বিদ্যাপীঠ সামনে এসএফআই এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের মিষ্টিমুখের আয়োজন। উষাগ্রামে মানবিক উদ্যোগ শতাধিক কন্যার বিনামূল্যে HPV টিকাকরণে নজির গড়ল উষাগ্রাম ট্রাস্ট প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন-ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল ১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন।

লক্ষ্মীপুরে হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ ফাতেমা বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ-দুই চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩১, ২০২৩, ৩:৩১ পূর্বাহ্ণ
  • ১৭৪ ০৯ বার দেখা হয়েছে

 

লক্ষ্মীপুরে হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ ফাতেমা বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ-দুই চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত

লক্ষ্মীপুরের রামগঞ্জে হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ ফাতেমা বেগম নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ অভিযোগে দুই চিকিৎসকসহ চারজনের বিরুদ্ধে মামলা নিতে সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দিয়েছে আদালত। অভিযুক্ত চিকিৎসকরা হলেন নাজমুল হক ও গুনময় পোদ্দার।

রোববার (৩০ জুলাই) বিকেলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল রামগঞ্জ আদালতের বিচারক আনোয়ার হোসেন এ নির্দেশ দেন। নিহত ফাতেমার স্বামী মনর আলী আদালতে অভিযোগ দায়ের করেন।

সন্ধ্যায় বাদীর আইনজীবী মো. রেহান ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, অচেতন (অ্যানেস্থেসিয়া) না করেই ভিকটিমের অস্ত্রোপচার (সিজার) করা হয়। এতে ভিকটিম মারা যায়। এ ঘটনায় বাদী আদালতে অভিযোগ করেন। ঘটনাটি আমলে নিয়ে বিচারক রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

সন্ধ্যায় আদালতের পেশকার মোরশেদ আলম বলেন, দুই চিকিৎসকসহ ৪ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন আদালত। নির্দেশনা কপি আগামীকাল রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর পাঠানো হবে।

অভিযুক্ত ডা. নাজমুল হক রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ও গুনময় পোদ্দার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এছাড়া নাজমুল রামগঞ্জের ‘নিউ উপশম জেনারেল হাসপাতালে’র মেডিকেল অফিসার ও গাইনি বিশেষজ্ঞ এবং গুনময় উপশম হাসপাতালের অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ এবং মেডিকেল অফিসার হিসেবে নিয়োজিত রয়েছেন বলে জানা গেছে।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell