বুধবার ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:০৮
শিরোনামঃ
চট্টগ্রাম-১১-এ জাতীয়তাবাদী তাঁতী দলের বিজয়োত্তর কর্মসূচি, দোয়া মাহফিল ও নেতাদের সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাক্ষাতে ফুলেল শুভেচ্ছা বিনিময়। চট্টগ্রাম ওয়াসায় সাংবাদিক লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন,দোষীদের শাস্তি ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি নুরুল হক নুরকে মন্ত্রী হওয়ার পটুয়াখালীতে বিজয় করেন গন অধিকার পরিষদ। গোবিন্দপুর হাউজিংয়ে নতুন মন্দিরের শুভ উদ্বোধন।। ফরহাদুল হাসান মোস্তফা সভাপতি,ইঞ্জিনিয়ার মো: রহমত উল্লাহ সাধারণ সম্পাদক রেহাইপুকুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ে ভবন সংকট”  চৌহালীতে ক্লাসরুম সংকটে পাঠদান অনিশ্চিত ৩’শ শিক্ষার্থীর বরানগর ৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস আয়োজিত- বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা। রাজধানীতে আগুিকান্ড নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট নারায়ণগঞ্জে বিস্ফোরণে শিশুসহ অন্তত পাঁচজন দগ্ধ

নীলফামারীতে বৃষ্টি না থাকায় বিকল্প উপায়ে আমন চারা রোপণে ব্যস্ত কৃষকেরা।

nagarsangbad24
  • প্রকাশিত: আগস্ট, ৩, ২০২৩, ১২:০৪ পূর্বাহ্ণ
  • ১৯৬ ০৯ বার দেখা হয়েছে

 

নীলফামারীতে বৃষ্টি না থাকায় বিকল্প উপায়ে আমন চারা রোপণে ব্যস্ত কৃষকেরা।

মোঃ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।

আষাঢ় ও শ্রাবণ এ দুই মাস বর্ষাকাল। এ সময় প্রকৃতিতে থাকার কথা ভরা বর্ষা। কিন্তু এ মৌসুমেও মিলছে না বৃষ্টির দেখা। তাই দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। বৃষ্টি না হওয়ায় আমন চারা রোপণে ব্যাঘাত ঘটছে। মূলত আমন চারা রোপণ করতে বৃষ্টির ওপরই নিভর্র করতে হয়। যথা সময়ে বৃষ্টি না হওয়ায় বিকল্প উপায় হিসেবে সেচযন্ত্র ব্যবহার করে আমন চারা রোপণ করছেন কৃষকেরা। এতে আবাদে খরচ বৃদ্ধি ও উৎপাদন নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। খাল-বিল শুকিয়ে যাওয়ায় পানির অভাবে কৃষকরা পঁচাতে পারছেন না পাট। এরই মধ্যে আমন চারা রোপণে ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। আমনের চারা রোপণের উপযুক্ত সময় আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে শ্রাবণের শেষ পর্যন্ত। কোথাও জমি তৈরি, কোথাও সেচ দেওয়া, কোথাও চারা রোপণ আবার কোথাও বীজতলা থেকে চারা উত্তোলন করা হচ্ছে। নীলফামারী ডিমলা উপজেলার কৃষক আইয়ুব আলী বলেন, বর্ষার ভরা মৌসুমেও বৃষ্টি না থাকায় বৈদ্যতিক সেচ পাম্প দিয়ে জমি তৈরী করে চারা রোপণ করেছি। ডোমার উপজেলার কৃষক আলমগীর হোসেন বলেন, বৃষ্টি না হওয়ায় এখনো আমনের চারা রোপণ করতে পারিনি। জমিগুলো রোদে ফেটে চৌচির হয়ে গেছে। এবারেও বৃষ্টি না হওয়ায় খাল-বিলে পানি নেই। পাট পঁচাতে পারছি না। পাট কেটে জমিতেই ফেলে রেখেছি। বৃষ্টির অপেক্ষায় আছি। নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস. এম. আবু বকর সাইফুল ইসলাম বলেন, চারা রোপণের এখনো সময় আছে অন্তত ১৫ দিন। এ জন্য তারা বিকল্প উপায়ে আমন চারা রোপণের পরামর্শ দিয়েছে কৃষকদের।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell