বুধবার ১১ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩৯
শিরোনামঃ
১২ তারিখ ভোট হোক নতুন বাংলাদেশের জন্মদিন: প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। অভয়ার ৩৩ তম জন্মদিনে মশাল মিছিল এবং শিশুদের হাতে বই খাতা ও গাছ তুলে দিলেন। ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে জনগণের বাংলাদেশের মালিকানা ফিরে পাওয়ার ‘মাহেন্দ্রক্ষণ–বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। “যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের কমিটি রিফর্মে সভা অনুষ্ঠিত, গঠিত হলো বিশেষ সমন্বয় কমিটি অভয়ার ৩৩ তম জন্মদিনে, বিচারহীন ১৮ মাস কে সামনে রেখে প্রতিবাদের ঝড়। ১৬ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ‘জীবন্ত প্রতীক’সানজিদা ইসলাম তুলি-তারেক রহমান। প্রধান বিচারপতির বাসভবন এলাকায় সভা গুরুত্বপূর্ণ এলাকায়-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি। দক্ষিণ হালিশহর পুরাতন সাইট পাড়ায় ধানের শীষের পক্ষে ঐক্যের প্রদর্শন নারী–তরুণের সরব উপস্থিতিতে উঠান বৈঠক,গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক ক্রিস্টি নোয়েমের পদত্যাগ ও অভিশংসনের দাবি আরো জোরালো হচ্ছে ইমিগ্রেশনে ‘সুখবর’ আসছে শিগগির

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ে ফুটবল খেলার সময় নদীর পানিতে ডুবে দুই কলেজ ছাত্র নিখোঁজ

nagarsangbad24
  • প্রকাশিত: জুলাই, ৩১, ২০২১, ৭:০৮ অপরাহ্ণ
  • ২৯৮ ০৯ বার দেখা হয়েছে

নগর সংবাদ।।কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ে ফুটবল খেলার সময় নদীর পানিতে ডুবে দুই কলেজ ছাত্র নিখোঁজ

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ে ফুটবল খেলার সময় নদীর পানিতে পড়ে যাওয়া বল তুলতে গিয়ে ডুবে ইউসুফ আলী (১৯) ও সামিরুল ইসলাম সম্রাট (১৮) নামে দু’জন কলেজ ছাত্র নিখোঁজের পর তাদের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর উদ্ধারে নামে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে (২৯জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে একে একে দুই হতভাগ্য কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট সংলগ্ন পদ্মা নদীতে পড়ে যাওয়া ফুটবল তুলতে গিয়ে তারা তীব্র স্রোতে ডুবে নিখোঁজ হয়। ইউসুফ আলী ফিলিপনগর মরিচা (পিএম) ডিগ্রি কলেজের দ্বাদশ ও সম্রাট একাদশ শ্রেণীর ছাত্র। ইউসুফ ফিলিপনগর কবিরাজপাড়া গ্রামের বাবুল কবিরাজ ও সম্রাট কুমির উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইউসুফ আলী ও সামিরুল ইসলাম সম্রাটসহ বেশ কয়েকজন বন্ধু পদ্মার চরে ফুটবল খেলছিল। এসময় ফুটবল পদ্মা নদীতে পড়লে সামিরুল ও সম্রাট ফুটবল তুলতে নদী নামেন। এ সময় তারা পদ্মার প্রবল স্রোতে তলিয়ে যায়। খবর পেয়ে স্থানীয়রা নৌকা নিয়ে তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ ছাত্রদের উদ্ধারে পদ্মা নদীতে অভিযান শুরু করেন। এক পর্যায়ে দুই হতভাগ্য কলেজ ছাত্রের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন।

এ বিভাগের আরও খবর...

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭  
© ২০২১ সর্বস্বত্ব সংরক্ষিত | নগর সংবাদ
Design & Developed BY:
ThemesCell